আপনি কেন বিপিএইচে (ব্যাচেলর অফ পাবলিক হেলথ) পড়বেন?
উত্তরঃ প্রথমত; সময় ও সমাজের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে, হতাশাময় ডিপ্লোমার গণ্ডি ছাড়িয়ে অন্যক্ষেত্রে পর্দাপণ করতে জ্ঞানর্জন তথা উচ্চশিক্ষার বড় দরকার। আর আমাদের যেহুতু ডিপ্লোমাত্তর ডেডিকেটেড কোন কোর্স নেই সেহুতু পাবলিক হেলথ বিষয়টি চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন খাতের সমন্বিত কার্যক্রম হওয়ায় অন্য বিষয়ের চেয়ে আমাদের সাথে একটু বেশিই সংশ্লিষ্ট এবং কোভিড পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত খাত।
কেন পড়বেন না?
উত্তরঃ
১. যদি আপনি ক্যারিয়ার গোল ঠিক না করে হুজুগে ভর্তি হয়ে যান।
২. স্নাতক শেষ করে ডিপ্লোমাতেই থেকে যান অথবা চেম্বার এমবিবিএসদের মতো ফ্লোর চান।
৩. উদ্দেশ্য জ্ঞানর্জন না হয়ে, বের হয়েই বিরাট বড় সরকারি-বেসরকারি চাকুরির ১০০% আশা করেন তাহলে এটা শেষ করে অনেকের আবারো হতাশার সৃষ্টি হবে।
কোথায় পড়বেন?
বর্তমানে, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, ফাস্ট ক্যাপিটেল, প্রাইমএশিয়া, বিইউএইচএস থেকে ডিএমএফরা করতে পারছে, আপনি সব দিক খোঁজ নিয়ে আপনাদের সুবিধা মতো ভার্সিটিতে ভর্তি হতে পারবেন।
বিপিএইচ পরবর্তী পড়াশুনাঃ
আপনার ইচ্ছা ও সামর্থ্য থাকলে দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমপিএইচ, এমএসসি থেকে শুরু করে পিএইডডি পর্যন্ত যেতে পারবেন।
কাজের সুযোগঃ
দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান (ICDDRB,UNICEF,WHO,MSF,SAVE THE CHILDREN,IRC,IOM)
এছাড়াও গুগুল করে পাবলিক হেলথ ক্যারিয়ার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।
ধন্যবাদ,
রতন রায় নিলয়
শিক্ষার্থী, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ।
0 Comments