Ad Code

কমনওয়েলথ স্কলারশিপ ( যুক্তরাজ্য)

কমনওয়েলথ স্কলারশিপ ( যুক্তরাজ্য) 

বাংলাদেশ থেকে প্রতি বছর মাস্টার্স, পিএইচ.ডি, পোস্ট -পিএইচ.ডি, এবং সাময়িক( Split Site basis) এই চারটি বিভাগে প্রায় ৩৫-৪০ জনকে বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যে এই বৃত্তিটি প্রদান করা হয়। বৃত্তিটি ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ( ডিএফআইডি) দ্বারা অর্থায়িত হয়। এই বৃত্তি ছয়টি থিমের অধীনে দেওয়া হয়।

 এই বৃত্তি পেলে কি কি সুবিধা পাবেন?
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাতায়াতের সমস্ত ভাড়া বহন করা হবে। লন্ডন মেট্রোপলিটান এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রতি মাসে ১৩৩০ পাউন্ড প্রদান করা হবে।
তা ছাড়া প্রতি মাসে ১০৮৪ পাউন্ডের টিউশন ফী প্রদান করা হবে।
গবেষণার জন্য যুক্তরাজ্য বা বিদেশে ভ্রমণের খরচ বহন করা হবে।
বিধবা,তালাকপ্রাপ্ত কিংবা সিংগেল প্যারেন্টের ক্ষেত্রে তাদের প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৪৬৫ পাউন্ড শিশু ভাতা প্রদান করা হবে। 

দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১১৪ পাউন্ড শিশু ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে শিশুর বয়স ১৬ বছরের কম হতে হবে এবং যুক্তরাজ্যের একই ঠিকানায় বসবাস করতে হবে।

কমনওয়েলথ স্কলারশিপ এ আবেদন করার জন্য যা যা লাগতে পারে -
যে কোনও কমনওয়েলথ দেশের নাগরিক বা শরনার্থী হতে হব। এবং কমনওয়েলথ দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। ইউকে একাডেমিক বছরের শুরুতে ( সেপ্টেম্বর /অক্টোবর) একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

খেয়াল রাখবেন আবেদন করার সময়টা। কেননা জাতীয় দৈনিক পত্রিকায় কমনওয়েলথ স্কলারশিপ প্রকাশ করা হয়। আগস্ট এবং সেপ্টেম্বর - এই দুই মাস, বিজ্ঞাপনের জন্য একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট টাইমের মধ্যে ( সাধারণ ২-৩ সপ্তাহ আপনাকে নির্ধারিত ছকে আবেদনপত্র, শিক্ষা সংক্রান্ত যাবতীয় সনদ
[ SSC+ HSC+ Bachelor / Msc/PhD ], IELTS, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদির সত্যায়িত কপি UGC ভবনে নির্ধারিত কক্ষে গিয়ে জমা দিয়ে আসতে হবে।এ ছাড়া আবেদন পত্রের সাথে ৫ টাকার ডাকটিকেটযুক্ত একটি ৯.৫"*৪.৫" আকারের খামে নিজের নাম ও ঠিকানা লিখে জমা দিতে হবে।আপনি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হলে, এই খামে UGC আপনাকে কনফারমেশন চিঠিটি প্রেরণ করবেন।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সকল প্রার্থীর নাম, পরীক্ষার স্থান, সময় এবং তারিখ UGC এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। তারপর তারা নির্বাচন করেন কাদের দেওয়া যেতে পারে।

বই: বিদেশে উচ্চশিক্ষা 
ড. মোহাম্মদ আরিফুর রহমান। 
তথ্যসংগ্রহ : Aayan Rahman

Post a Comment

0 Comments

Close Menu