Ad Code

মেন্টর এবং সুপারভাইজর?

মেন্টর এবং সুপারভাইজর? 

চলুন ছোট্ট একটি গল্প দিয়ে পার্থক্য বোঝার চেষ্টা করি,

একবার এক গ্রামে দুইজন শিক্ষক ছিলেন, রফিক স্যার ও সালমা ম্যাডাম।

রফিক স্যার ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করাতেন, উপস্থিতি নিতেন, সিলেবাস শেষ করার দিকে খেয়াল রাখতেন। যদি কেউ পড়ায় পিছিয়ে পড়ে, তিনি সরাসরি বলতেন, এই অংশটা ঠিক করে পড়ো, আগামী সপ্তাহে টেস্ট আছে।
তিনি ছিলেন একজন সুপারভাইজর অর্থাৎ যিনি কাজের অগ্রগতি ও শৃঙ্খলা তদারকি করেন।

অন্যদিকে, সালমা ম্যাডাম গ্রামের একটি পাঠাগার চালাতেন। তিনি শিক্ষার্থীদের শুধু পড়া শিখাতেন না, বরং কিভাবে জীবনে বড় স্বপ্ন দেখতে হয়, কিভাবে লক্ষ্য ঠিক করতে হয়, কিভাবে ব্যর্থতা সামলাতে হয় সেসব শেখাতেন। তিনি প্রায়ই বলতেন, তুমি পারবে, শুধু ধৈর্য ধরে এগিয়ে চলো এবং সততার সঙ্গে কঠোর পরিশ্রম করো।তিনি ছিলেন একজন মেন্টর যিনি শুধু কাজ নয়, বরং পুরো ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতির পথনির্দেশ দেন।

গল্প থেকে বোঝা যায় আমরা বুঝতে পারলাম,
★সুপারভাইজর আপনার কাজ এখন কেমন চলছে, সেটা দেখেন।

★মেন্টর আপনাকে ভবিষ্যতে কোথায় পৌঁছাতে চান, সেখানে পৌঁছানোর পথ দেখান।

মেন্টর এর বৈশিষ্ট্য:
★ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সাহায্য করেন।★দীর্ঘমেয়াদে গাইড করেন।★সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক।★দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করেন।★ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করেন।

সুপারভাইজর এর বৈশিষ্ট্য:

★কাজ বা প্রজেক্ট সরাসরি তদারকি করেন।★স্বল্পমেয়াদ বা প্রজেক্টভিত্তিক গাইড করেন।★সম্পর্ক আনুষ্ঠানিক ও কর্তৃত্বপূর্ণ।★কাজের মান, সময়সীমা ও লক্ষ্যপূরণ নিশ্চিত করেন।★প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কাজ করান।

একজন দক্ষ মেন্টরের কাজ?

ব্যক্তিগত ও ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণে সাহায্য করা।
অভিজ্ঞতার আলোকে বাস্তব পরামর্শ দেওয়া।সমস্যায় পড়লে মানসিক সহায়তা দেওয়া।নতুন দক্ষতা শেখার সুযোগ তৈরি করা।নেটওয়ার্কিং ও সুযোগের দরজা খুলে দেওয়া।

 একজন দক্ষ সুপারভাইজরের কাজ?

কাজের মান ও সময়সীমা নিশ্চিত করা।দায়িত্ব ভাগ করে দেওয়া ও অগ্রগতি পর্যবেক্ষণ।নিয়ম ও প্রক্রিয়া মেনে চলতে সহায়তা করা।সমস্যার সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া।টিমের মধ্যে সমন্বয় বজায় রাখা।

 দক্ষ মেন্টর থেকে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায়?

ক্যারিয়ার গাইডলাইন ও সঠিক দিকনির্দেশনা।পেশাগত নেটওয়ার্কে প্রবেশের সুযোগ।আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি।দীর্ঘমেয়াদী পেশাগত উন্নয়ন।

দক্ষ সুপারভাইজর থেকে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায়?

কাজের গুণগত মান উন্নয়ন।শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি।দলগত কাজের অভিজ্ঞতা।
দায়িত্বশীলতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস।

মেন্টর এবং সুপারভাইজর, দুজনের ভূমিকা আলাদা হলেও, উভয়েই আপনার সফলতার পথে গুরুত্বপূর্ণ সঙ্গী। সুপারভাইজর আপনাকে সঠিক পথে ও সময়ে কাজ শেষ করতে সাহায্য করবেন।

আর মেন্টর আপনাকে জীবনের বড় ছবিটা দেখিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবেন।
একজনের তত্ত্বাবধান ছাড়া আপনি হয়তো পথে হারিয়ে যাবেন, আর অন্যজনের অনুপ্রেরণা ছাড়া হয়তো কখনো শুরুই করতে পারবেন না।

তথ্য সংগ্রহ : Aayan Rahman 

Post a Comment

0 Comments

Close Menu