Ad Code

গবেষণার জন্য আপনার সুপারভাইজার নির্বাচন

📘গবেষণার জন্য আপনার সুপারভাইজার নির্বাচন

🟦 গবেষণার জগতে আপনার সঙ্গী হবে সুপারভাইজার। তাকে ঠিকভাবে বাছা মানেই আপনার গবেষণার অনেকটা এগিয়ে থাকা। দেশ বিদেশ প্রেজেন্টেশন দিয়ে বেড়ানো। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ইনভাইটেশন পাওয়া। লাইফ চমৎকার। চলুন, জেনে নিই কিভাবে সেরা পথপ্রদর্শকটি খুঁজে নেবেন:

১. সুপারভাইজারের কদর ও অবদান: তার কি কোনো বড় আবিষ্কার বা পুরস্কার আছে? তিনি কি বিশ্বজুড়ে পরিচিত এবং তার কাজ কি সমাজে কাজে লাগছে, নাকি শুধু গবেষণাপত্রেই সীমাবদ্ধ? তার গবেষণার বৈশ্বিক প্রভাব কতটুকু, বা তিনি কতবার আন্তর্জাতিক প্রেজেন্টেশন দিয়েছেন?

২. বিশ্ববিদ্যালয় ও পদবি: সুপারভাইজার কোন দেশের? তিনি কোন বিশ্ববিদ্যালয়ে আছেন, সেটা জরুরি। তিনি কি USA, Australia, UK বা ইংলিশ স্পিকিং না হলেও ভালো যেমন Japan ও ইউরোপের-এর মতো নামকরা দেশের বিশ্ববিদ্যালয়ে আছেন? তার বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কেমন? এটা দুইভাবে দেখতে হবে: বিশ্বব্যাপী ওই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ? ওই দেশে ওই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ?

৩। পদবি ও অভিজ্ঞতা: তার পদবি কী? একজন প্রফেসর সাধারণত অভিজ্ঞ হন তিনি বাকি শিক্ষকদের নিয়ে টিম হিসেবে কাজ করেন, তার অভিজ্ঞতা অনেক, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরর বা প্রফেসরের অধীনে যারা থাকেন তারা প্রফেসরের সাথে এক টিমে কাজ করে নিজেকে প্রস্তুত করেন এবং শিখেন।  

৩. আপনার ও তার আগ্রহের মিল: তার প্রকাশনা ও গবেষণা দেখুন, আপনার আগ্রহের সাথে কতটা মেলে। তিনি কি ওস্তাদ?: নিশ্চিত হন, আপনার বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ।

৪. পুরোনো শিক্ষার্থীদের অভিজ্ঞতা: তার আগের শিক্ষার্থীদের সাথে কথা বলে তার সম্পর্কে বাস্তব ধারণা নিন। তার অধীনে কতজন সফল হয়েছেন এবং তারা এখন কোথায় কী করছেন?

৫. প্রশাসনিক ক্ষমতা ও সাপোর্ট: ফান্ডিং ও সুযোগ-সুবিধা কতটা পাবেন, সেটা দেখুন। আপনার গবেষণার জন্য ফান্ডিং বা ল্যাবের মতো সুযোগ-সুবিধা তিনি ব্যবস্থা করতে পারবেন তো? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাথে তার যোগাযোগ কেমন?

৬. ধৈর্য ও সহনশীলতা: কঠিন পরিস্থিতিতে তিনি কেমন আচরণ করেন এবং আপনাকে কিভাবে সমর্থন দেবেন?

সুপারভাইজার নির্বাচন আপনার গবেষণার অন্যতম সেরা সিদ্ধান্ত। এটি শুধু কাজের জন্য নয়, আপনার পেশাগত ও ব্যক্তিগত বিকাশেও জরুরি। তাই, সময় নিন, ভালোভাবে খোঁজখবর করুন, আর এমন একজন পথপ্রদর্শক বেছে নিন যিনি আপনার গবেষণার পথ আলোকিত করবেন। আপনার গবেষণা সফল হোক!

🟦 প্রফেসর বা সুপারভাইজারের সাথে কীভাবে যোগাযোগ করবেন বা খুঁজবেন: প্রফেসরদের সাথে যোগাযোগ করার বা তাদের খুঁজে বের করার কয়েকটি কার্যকর উপায় নিচে দেওয়া হলো:

১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন: যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে চান, সেটির ওয়েবসাইটে গিয়ে আপনার আগ্রহের বিষয়ের সঙ্গে সম্পর্কিত ফ্যাকাল্টি মেম্বারদের তালিকা ও তাদের গবেষণা ক্ষেত্রগুলো খুঁজে বের করুন।

২. প্রকাশনা ও গবেষণাপত্র পড়ুন: সম্ভাব্য প্রফেসরদের প্রকাশিত গবেষণাপত্র ও জার্নালগুলো পড়ুন; এতে তাদের বর্তমান গবেষণার আগ্রহ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

৩. ইমেইলে যোগাযোগ করুন: একটি পেশাদার ইমেল লিখুন যেখানে আপনার গবেষণার আগ্রহ, একাডেমিক পটভূমি এবং কেন আপনি তার অধীনে কাজ করতে আগ্রহী, তা সংক্ষেপে উল্লেখ করুন।

৪. কনফারেন্স ও সেমিনারে যোগ দিন: আপনার গবেষণার ক্ষেত্রের সাথে সম্পর্কিত কনফারেন্স বা সেমিনারে অংশগ্রহণ করুন, যেখানে প্রফেসরদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেতে পারেন।

৫. লিঙ্কডইন (LinkedIn) ব্যবহার করুন: লিঙ্কডইনে প্রফেসরদের প্রোফাইল খুঁজে বের করুন এবং তাদের কাজের সাথে পরিচিত হয়ে একটি সংক্ষিপ্ত মেসেজ পাঠান।

৬. বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলুন: যদি সম্ভব হয়, ওই প্রফেসরদের অধীনে কাজ করা বর্তমান বা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা জানুন।

৭. গবেষণা প্রোফাইল প্ল্যাটফর্ম দেখুন: রিসার্চগেট (ResearchGate), গুগল স্কলার (Google Scholar) এর মতো প্ল্যাটফর্মে প্রফেসরদের গবেষণা প্রোফাইল দেখে তাদের কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানুন।

Post a Comment

0 Comments

Close Menu