Ad Code

সুইডেনে উচ্চ শিক্ষা!

🇸🇪 সুইডেনে উচ্চ শিক্ষা!

উচ্চ শিক্ষার জন্য ইউরোপ অনেক শিক্ষার্থীর স্বপ্নের জায়গা। তবে ইউরোপের ভেতর কোন দেশটি পড়াশোনার জন্য সেরা—তা অনেকের কাছেই অস্পষ্ট।

এই দিক থেকে সুইডেন হতে পারে একটি বুদ্ধিদীপ্ত পছন্দ। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই দেশটি শিক্ষার্থীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। কারণ এখানে রয়েছে:

প্রশান্তিপূর্ণ পরিবেশ!
আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ!
আধুনিক, অংশগ্রহণমূলক ও উদার শিক্ষাব্যবস্থা!
পর্যাপ্ত স্কলারশিপ সুবিধা!
স্বাধীন চিন্তা ও গ্রুপভিত্তিক শেখার অনুশীলন!

এইসব উপাদানের সমন্বয়ে সুইডেন বর্তমানে প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীদের গবেষণার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

সুইডেনের উচ্চশিক্ষায় জনপ্রিয় বিষয়সমূহ-

সুইডেনে উচ্চশিক্ষায় যে বিষয়গুলো বেশি গুরুত্ব পায়, তার মধ্যে রয়েছে:

পরিবেশ বিজ্ঞান

ভাষা শিক্ষা

কৃষি গবেষণা

প্রকৌশল

এমবিএ

টেলিকমিউনিকেশন

আইন

গণিত

জনস্বাস্থ্য

শিল্প ও নকশা

চিকিৎসাবিজ্ঞান

অর্থনীতি

ভূগোল

মানবসম্পদ ব্যবস্থাপনা

স্বাস্থ্য ব্যবস্থাপনা

মিডিয়া ও ফিল্ম স্টাডিজ

জীবনবিজ্ঞান
অন্যান্য আধুনিক বিষয়াদি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কেন?-

সুইডেনের উন্নত শিক্ষা ব্যবস্থা, বৈশ্বিকভাবে স্বীকৃত কোর্স এবং ভবিষ্যতের কর্মবাজারে চাহিদাসম্পন্ন দক্ষতা তৈরি করে এমন শিক্ষা—সব মিলিয়ে এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ।

একসময় বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি হলেও, ২০১১ সাল থেকে non-EU/EEA দেশগুলোর শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে সুখবর হলো, একইসাথে স্কলারশিপের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 যোগ্যতা ও শর্তাবলি-

যে শিক্ষার্থীরা বাংলাদেশের যেকোন পাবলিক, প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যমে চার বছর মেয়াদি অনার্স সম্পন্ন করেছেন, তারা সুইডেনে মাস্টার্সে আবেদন করতে পারেন।

পড়াশোনায় বিরতি বা Study Gap সাধারণত সমস্যা তৈরি করে না

সদ্য পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত গ্র্যাজুয়েশন গ্যাপ গ্রহণযোগ্য"
চাকরিজীবীদের জন্য ১০ বছর পর্যন্তও বিবেচনায় আনা হয়!

আবেদনের সময়কাল-
সুইডেনে বছরে দুইবার ভর্তি কার্যক্রম পরিচালিত হয়:
1. Autumn Intake (January Round)
আবেদনকাল: ১৬ অক্টোবর – ১৫ জানুয়ারি
2. Spring Intake (August Round)
আবেদনকাল: ১ জুন – ১৫ আগস্ট

অনলাইন আবেদন প্রক্রিয়া-

সুইডেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কেবল একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়:

🔗 universityadmissions.se

প্রক্রিয়াটি হলো:

একটি অ্যাকাউন্ট খুলে আবেদন শুরু করতে হবে!
পছন্দসই কোর্স নির্বাচন করতে হবে!
প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে!
এরপর কভার লেটারসহ প্রয়োজনীয় ডকুমেন্টস ডাকযোগে পাঠাতে হবে:
University Admissions in Sweden  
FE 20102  
SE-83987 Östersund  
SWEDEN

একবার ডকুমেন্ট আপলোড ও পাঠানোর পর পরবর্তী সময়ের জন্য আর পাঠাতে হয় না।
আবেদন জমা দেওয়ার প্রায় দুই মাস পর প্রথম নোটিশ আসে, যেখানে ভর্তির সিদ্ধান্ত জানাতে হয়।
ভর্তি না হলেও হতাশ হওয়ার কিছু নেই—একই অ্যাকাউন্ট ব্যবহার করে পরবর্তী রাউন্ডে আবার আবেদন করা যায়।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা-

1. সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট (সরকারি সংস্থার সত্যায়িত কপি)
2. ট্রেনিং সার্টিফিকেট (যদি থাকে)
3. চাকরির অভিজ্ঞতা সনদ
4. প্রশংসাপত্র
5. মোটিভেশন লেটার
6. সুপারিশপত্র (Recommendation Letter)
7. কোর্স কারিকুলাম ও সিলেবাস (সত্যায়িত)
8. অনার্সের গ্রেডিং পদ্ধতি
9. IELTS ফলাফল
10. সুইডেনে পড়তে চাওয়ার কারণ ব্যাখ্যা
11. ডকুমেন্ট স্ক্যান কপি
12. নোটারি করা ফটোকপি
13. পাসপোর্টের প্রথম দুই পাতা
14. ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি!

 সুইডেনে শীর্ষ স্কলারশিপগুলো-

সুইডেনে মাস্টার্স পর্যায়ের জন্য জনপ্রিয় ১০টি স্কলারশিপ! 
1. Swedish Institute Scholarships for Global Professionals (SISGP) – সম্পূর্ণ অর্থসহায়তা
2. Women in Tech Scholarship – মহিলা শিক্ষার্থীদের জন্য
3. Lund University Global Scholarship – টিউশন ফি ছাড়
4. Uppsala Global Scholarships – মাস্টার্স পর্যায়ে অর্থসাহায্য
5. KTH Scholarships – স্টাইপেন্ডসহ টিউশন কভারেজ
6. Karolinska Scholarships – মেডিকেল সায়েন্সে পূর্ণ মওকুফ
7. Chalmers IPOET Scholarship – ৭৫% পর্যন্ত টিউশন ছাড়
8. BTH Scholarships – প্রায় ৫০% টিউশন ছাড়
9. Linköping Scholarships – আংশিক বা পূর্ণ টিউশন কভার
10. Malmö University Scholarship – নির্দিষ্ট প্রোগ্রামে ফ্রি টিউশন

অন্যান্য স্কলারশিপের উৎস-

Swedish Institute Guest Scholarships

Erasmus Mundus Joint Master Degrees

UNESCO Fellowship Programs

বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ

ডিজাইন, প্রেজেন্টেশন ও আইডিয়া চ্যালেঞ্জে অংশগ্রহণ

বিষয়ভিত্তিক অধ্যাপকের রিসার্চ ফান্ডের মাধ্যমে

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত বিজ্ঞপ্তি

সঠিক তথ্য ও পরিকল্পনা নিয়ে আবেদন করলেই সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তব হতে পারে। ভুল ডকুমেন্ট, ভুল কোর্স বাছাই কিংবা সময়মতো প্রস্তুতি না থাকলে অ্যাডমিশন ও ভিসা—দুটিই বাধাগ্রস্ত হতে পারে।

তাই আগেভাগে প্রস্তুতি নিন, তথ্য যাচাই করুন, প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন—আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আপনার ভবিষ্যতের পথে।

বিশেষ দ্রষ্টব্য : আপনারা অবশ্যই সকল তথ্যগুলো যাচাই বাছাই করে নিবেন আবেদন এর আগে।

বাংলাদেশী শিক্ষার্থীদের সকলের জন্য উচ্চ শিক্ষা সহজ হোক,দোয়া রইল!🇧🇩💚

তথ্য সংগ্রহ : Aayan Rahman

Post a Comment

0 Comments

Close Menu