ইংরেজি "peer" শব্দের অর্থ হলো বন্ধু বা সমগোত্রীয়। একজন বিজ্ঞানীর গবেষণাপত্র কোনো জার্নালে প্রকাশের আগে, অন্য একজন বিজ্ঞানী যখন সেটি পর্যালোচনা করেন—এই প্রক্রিয়াটিকেই পিয়ার রিভিউ বলা হয়।
এ ধরনের রিভিউ প্রক্রিয়া থাকা জার্নালে গবেষণাপত্র জমা দিলে, আপনাকে 'পিয়ার রিভিউ' নামক একটি কঠিন ও সময়সাপেক্ষ যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
সে প্রক্রিয়াটা কেমন?
জার্নালের সম্পাদক আপনার পেপারটি সেই বিষয়ে অভিজ্ঞ অন্তত তিনজন বিশেষজ্ঞ বিজ্ঞানীর কাছে পাঠাবেন রিভিউয়ের জন্য। ওই বিজ্ঞানীরা আপনার গবেষণাপত্রটি খুঁটিয়ে পড়বেন, প্রতিটি লাইন বিশ্লেষণ করবেন, ভুল খুঁজে বের করবেন এবং নানা ধরনের প্রশ্ন তুলবেন। এরপর, তারা তাদের মতামত এবং সুপারিশ সম্পাদকের কাছে পাঠাবেন।
তারপর?
আপনাকে সেই মন্তব্য ও প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে পেপারটি আবার সম্পাদকের কাছে জমা দিতে হবে।
সম্পাদক তখন আবার সেটি বিশেষজ্ঞদের কাছে পাঠাবেন যাচাইয়ের জন্য। তারা যদি সন্তুষ্ট হন, তবে গবেষণাপত্রটি প্রকাশযোগ্য বিবেচিত হবে। অন্যথায়, সেটি প্রকাশের অনুপযুক্ত বলে প্রত্যাখ্যাত হবে।
লেখা: বিদেশে উচ্চশিক্ষা
ড. মোহাম্মদ আরিফুল রহমান
তথ্য সংগ্রহ : Aayan Rahman
0 Comments