Ad Code

একটি ভালো Research Paper এ ভূমিকা (Introduction) লেখার কৌশল?

একটি ভালো Research Paper এ ভূমিকা (Introduction) লেখার কৌশল? 

Introduction গবেষণা পত্রের আবশ্যিক ধাপ। এটা হলো গবেষণার মূল প্রবেশদ্বার বা মঞ্চ, যা পাঠককে পুরো কাজের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এটি আবশ্যিক। এখানে গবেষণার প্রেক্ষাপট তৈরি করা হয়, সমস্যার গুরুত্ব বোঝানো হয় এবং গবেষণার উদ্দেশ্য ও প্রশ্নগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়, যাতে পাঠক বুঝতে পারেন কেন এই গবেষণাটি করা হয়েছে এবং এটি থেকে কী আশা করা যায়। এটি পাঠককে গবেষণার গভীরে প্রবেশের জন্য প্রস্তুত করে।

•গবেষণার প্রেক্ষাপট (Background/Context): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। এখানে গবেষণার বিষয়বস্তুর একটা বিস্তৃত পটভূমি বা পেছনের গল্প তুলে ধরা হয়। কেন এই বিষয়টা বর্তমানে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আগের পরিস্থিতি কেমন ছিল, এবং কোন কোন বিষয়গুলো এই গবেষণার জন্ম দিয়েছে, সেই সব আলোচনা করা হয়।

•সমস্যা নিরূপণ (Problem Statement): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। ঠিক কোন সমস্যাটা নিয়ে এই গবেষণা করা হচ্ছে, তার একটা স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট বর্ণনা এখানে দিতে হয়। এই সমস্যাটা কেন গবেষণার যোগ্য, সেটাও এখানে উল্লেখ করা জরুরি।

•গবেষণার প্রশ্ন (Research Questions): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। গবেষণার মাধ্যমে ঠিক কোন কোন মূল প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে, সেগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এই প্রশ্নগুলোই পুরো গবেষণাকে পথ দেখায়।

•গবেষণার উদ্দেশ্য (Research Objectives): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। এই গবেষণার মাধ্যমে ঠিক কী কী লক্ষ্য অর্জন করতে চান, তার একটা নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য তালিকা এখানে দিতে হয়। এই উদ্দেশ্যগুলো গবেষণা প্রশ্নগুলোর সাথে সরাসরি সম্পর্কিত থাকে।

•গবেষণার গুরুত্ব (Significance of the Study): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। এই গবেষণাটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এর সম্ভাব্য অবদান কী হতে পারে (যেমন: জ্ঞানের ক্ষেত্রে নতুন কিছু যোগ করা, সমাজের কোনো উপকারে আসা বা কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে সাহায্য করা), তা এখানে ব্যাখ্যা করা হয়।

•গবেষণার পরিধি (Scope of the Study): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। গবেষণাটা ঠিক কতটুকু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং কোন কোন দিকের ওপর বিশেষভাবে ফোকাস করা হবে (যেমন: নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট সময়কাল), তার একটা পরিষ্কার ধারণা এখানে দেওয়া হয়।

•থিসিসের কাঠামো (Structure of the Thesis/Report): এটি ভূমিকার আবশ্যিক একটি অংশ। এই অংশে থিসিস বা রিপোর্টের প্রত্যেকটা অধ্যায়ে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, তার একটা সংক্ষিপ্ত রূপরেখা বা গাইডলাইন দেওয়া হয়। এটা পাঠককে পুরো রিপোর্টটা কীভাবে সাজানো হয়েছে তা বুঝতে সাহায্য করে।

এর বাইরেও আরো কিছু বিষয় সংযুক্ত হতে পারে সেটা নির্ভর করে আপনার গবেষণা পত্রটি মাস্টার্সের নাকি পিএইচডির। এবং অবশ্যই আপনার সুপারভাইজার আপনার ইন্ট্রোডাকশন লেখাতে আরো কিছু বৈচিত্র আনতে পারেন তার অভিজ্ঞতার আলোকে এবং সে চাইলে  ছোটখাটো আরো কিছু বিষয় সংযুক্ত করতেই পারে। 

লিখেছেন: Md. Rony Masud
লেখক ও গবেষক
বইয়ের নাম: গবেষণার অ আ ক খ (The ABCs of Research)

Post a Comment

0 Comments

Close Menu