প্রযুক্তির এই যুগে আমরা দিনের অনেকটা সময় মোবাইল ব্যবহার করি। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় Facebook, Instagram বা এ ধরনের অ্যাপে। অথচ সেই একই সময় যদি আমরা কিছু উপকারী মোবাইল অ্যাপে ব্যয় করি, তবে সময়টা সত্যিই কাজে লাগানো যায়। আজ এমন কিছু মোবাইল অ্যাপের নাম শেয়ার করছি, যেগুলো নিয়মিত ব্যবহার করলে ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার অগ্রগতি এবং শেখার মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে।
1. Quora
এটি একটি জনপ্রিয় প্রশ্নোত্তরের সামাজিক প্ল্যাটফর্ম। এখানে সারা বিশ্বের মানুষ প্রতিদিন নানা ধরনের প্রশ্ন করে এবং অন্যরা সেই প্রশ্নের উত্তর দেয়। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্যারিয়ার, জীবনধারা সব বিষয় নিয়েই এখানে আলোচনা হয়। আপনি চাইলে নিজেও প্রশ্ন করতে পারেন এবং বিশেষজ্ঞ বা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে উত্তর পেতে পারেন। আবার অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞানও শেয়ার করতে পারবেন।
2. LinkedIn
Facebook-এর মতো হলেও এটি মূলত পেশাজীবী মানুষের নেটওয়ার্ক। এখানে আপনি নিজের প্রোফাইল বানিয়ে চাকরি খুঁজতে পারবেন, রিক্রুটারদের সাথে যুক্ত হতে পারবেন এবং নিজেকে পেশাদারভাবে উপস্থাপন করতে পারবেন।
3. ResearchGate
ResearchGate হলো একটি academic networking platform। এখানে researcher রা research paper শেয়ার করতে, প্রশ্নোত্তর করতে এবং একে অপরের সাথে collaboration করতে পারে। এখানে ২০ মিলিয়নের বেশি researcher ও ১৫০ মিলিয়নের বেশি publication রয়েছে।
4. Arduino Science Journal
এখানে গবেষণা, বৈজ্ঞানিক তথ্য এবং নতুন নতুন আবিষ্কার সহজভাবে উপস্থাপন করা হয়। অ্যাপে ছবিসহ ব্যাখ্যা থাকে। ফলে তথ্য মনে রাখা সহজ হয়। শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একধরনের মোবাইল সায়েন্স ম্যাগাজিন।
5. R Discovery
এখানে সহজেই সর্বশেষ ও প্রাসঙ্গিক research paper পাওয়া যায়। প্রতিদিন Wiley, Springer Nature, Sage এবং Taylor & Francis-এর মতো শীর্ষ publisher থেকে 5,000+ new article যুক্ত হয়।
6. Google NotebookLM
এটি একটি AI-powered note-taking এবং research assistant app। এতে PDF, website ও video আপলোড করা যায়, সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় এবং audio summary শোনা যায়।
7. Pocket
ইন্টারনেটে সার্ফ করার সময় আমরা অনেক লিঙ্ক, আর্টিকেল বা ভিডিও পাই যেগুলো তখনই পড়া সম্ভব হয় না। সেই লিঙ্কগুলো আপনি সহজেই Pocket-এ সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সেগুলো পড়তে পারবেন। এতে কোনো তথ্য হারিয়ে যায় না এবং পড়াশোনার সময় দরকারি কনটেন্ট এক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব হয়।
8. TED Talks
এখানে অভিজ্ঞ মানুষ, গবেষক, উদ্যোক্তা এবং আবিষ্কারকরা ছোট ছোট বক্তৃতার মাধ্যমে তাদের আইডিয়া ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, মনোবিজ্ঞানসহ নানাবিষয় নিয়ে এখানে আলোচনা হয়। TED Talks অ্যাপ ব্যবহার করলে আপনি সারা বিশ্বের সেরা চিন্তাবিদদের মতামত জানতে পারবেন। এটি আপনার চিন্তাকে প্রসারিত করবে।
9. Photomath
গণিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার অ্যাপ। কেবল সমস্যার ছবি তুললেই Photomath ধাপে ধাপে সমাধান দেখাবে। এটি শুধু উত্তরই দেয় না, বরং সমাধানের প্রতিটি ধাপ সহজভাবে ব্যাখ্যা করে। ফলে গণিত শেখা অনেক সহজ হয়ে যায়। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য Photomath অত্যন্ত উপকারী প্ল্যাটফর্ম।
10. Intelligent CV
professional সিভি তৈরি করা অনেকের কাছেই কঠিন কাজ। Intelligent CV অ্যাপ ব্যবহার করলে এই কাজ সহজ হয়ে যায়। এখানে থাকা বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে কয়েক মিনিটেই সুন্দর, পরিপূর্ণ এবং আকর্ষণীয় রেজুমে তৈরি করা যায়। শিক্ষার্থী, নতুন চাকরিপ্রার্থী কিংবা অভিজ্ঞ পেশাজীবী সবার জন্যই এটি একটি অত্যন্ত উপকারী অ্যাপ।
11. Sticky Notes + Widgets
এই অ্যাপের মাধ্যমে ক্লাস বা লেকচারের সময় গুরুত্বপূর্ণ বিষয় সহজেই দ্রুত লিখে রাখা যায়। নোটগুলো হোমস্ক্রিনে উইজেট আকারে রাখা যায়, ফলে সহজেই চোখে পড়ে। পড়াশোনা কিংবা অফিসের কাজ গুছিয়ে রাখতে এটি একটি কার্যকর অ্যাপ।
12. My Study Life
এটি শিক্ষার্থীদের জন্য তৈরি একটি পূর্ণাঙ্গ অ্যাপ। এখানে ক্লাসের শিডিউল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, পরীক্ষা এবং রিমাইন্ডার একসাথে সংরক্ষণ ও পরিচালনা করা যায়।
13. DetoxLock
মোবাইল আসক্তি আজকের দিনে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সবার জন্যই একটি বড় সমস্যা। এই অ্যাপে আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য আপনার ফোন লক করে রাখতে পারবেন। সেই সময় ফোন রিস্টার্ট করলেও আনলক হবে না। ফলে নির্দিষ্ট সময়টুকু পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারবেন।
14. Coursera, Udemy, edX
এগুলো বিশ্বসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি প্রযুক্তি, ব্যবসা, ভাষা, বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিসসহ সব বিষয়ে কোর্স করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের জন্য এই প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
15. Oxford Dictionary & Thesaurus
ইংরেজি শেখার জন্য অপরিহার্য একটি ডিকশনারি। এখানে শুধু শব্দের অর্থ নয়, সঠিক উচ্চারণ, বাক্যে ব্যবহারের উদাহরণ এবং সমার্থক শব্দও পাওয়া যায়।
16. ABA English
ভিডিও দেখে ইংরেজি শেখার ভিন্নধর্মী এক অ্যাপ। প্রতিটি ভিডিও শেষে আপনাকে summary লিখতে হয় এবং যা শিখেছেন তা প্রকাশ করতে হয়। এতে শুধু শোনা নয়, লেখার দক্ষতাও বাড়ে।
17. Talk English Standard
ইংরেজি শেখার জন্য অসাধারণ একটি অ্যাপ। এখানে কনভারসেশন প্র্যাকটিস, লেখার টিপস, ব্যাকরণ এবং দৈনন্দিন প্রয়োজনীয় বাক্য শেখানো হয়। যারা ইংরেজি শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এটি আদর্শ একটি অ্যাপ।
18. Duolingo & Beelinguapp
ভাষা শেখার জন্য জনপ্রিয় দুটি অ্যাপ। Duolingo-তে সহজ গেমের মতো করে নতুন ভাষা শেখানো হয়। আর Beelinguapp মূলত গল্প, অডিওবুক এবং টেক্সট সাইড-বাই-সাইড প্রদর্শনের মাধ্যমে ভাষা শেখার সুযোগ দেয়। যারা বিদেশি ভাষায় দক্ষ হতে চান, তাদের জন্য এই দুটি অ্যাপ খুবই কার্যকর।
19. Google Play Books & Audiobooks
যারা বই পড়ার সময় পান না, তাদের জন্য অডিওবুক দারুণ সমাধান। এখানে বিভিন্ন বইয়ের অডিও পাওয়া যায়। ভ্রমণ বা বিশ্রামের মুহূর্তে অডিওবুক দারুণ সঙ্গী।
20. BookMingle
এটি বই শেয়ারের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই অ্যাপে আপনি নিজের পড়া বই অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তাদের বই পড়ার সুযোগ পাবেন। #fblifestyle
---------------
Azizul Haque

0 Comments