Ad Code

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা


আবেদনে যোগ্যতা

অক্সফোর্ডের এই অনলাইন কোর্সগুলোতে আবেদন করার জন্য কোনো জটিল শর্ত নেই।

* কোনো বয়সসীমা নেই
* বিশ্বের যেকোনো দেশের আবেদনকারী অংশ নিতে পারবেন
* বেশির ভাগ কোর্সে পূর্বশিক্ষার প্রয়োজন নেই
* স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে
* সার্টিফিকেট পেতে চাইলে নির্ধারিত ফি দিতে হবে

অক্সফোর্ড ফ্রি অনলাইন কোর্সে অংশ নিলে শিক্ষার্থীরা যে সুবিধাগুলো পাবেন

১. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ
২. সময়ের সীমাবদ্ধতা নেই, নিজের পছন্দমতো সময়ে শেখা যাবে
৩. বিশ্বের সেরা শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শিক্ষা
৪. পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে সহায়ক
৫. আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জনের সুযোগ
৬. ক্যারিয়ার গঠনে বাড়তি যোগ্যতা হিসেবে কাজ করবে


আবেদনপ্রক্রিয়া

—আবেদন করতে হবে edX ওয়েবসাইটের মাধ্যমে।
—প্রথমে রেজিস্ট্রেশন করে নিজের পছন্দের কোর্সটি বেছে নিতে হবে।
—যাঁরা ফ্রি অংশ নিতে চান, তাঁরা audit course option নির্বাচন করবেন।
—সার্টিফিকেট চাইলে নির্ধারিত ফি দিতে হবে।
—আবেদন করার শেষ তারিখ কোর্সভেদে ভিন্ন হতে পারে।
অক্সফোর্ডের এই অনলাইন কোর্সগুলো শুধু শিক্ষার সুযোগ নয় বরং বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি ও জ্ঞানের অভিজ্ঞতা অর্জনের এক অসাধারণ সুযোগ।

Post a Comment

0 Comments

Close Menu