আপনার যদি একটা ইনস্টিটিউটেশনাল ইমেইল বা এডুমেইল থাকে তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার জন্য অনেকগুলো অপরচুনিটি অপেক্ষা করছে। আমি আপনাদের প্রয়োজন হবে এমন ১০টা অপরচুনিটিস আজকে তুলে ধরবো যেগুলো আপনার সব সময় লাগবে।
১. Camscanner
পিডিএফ তৈরি করা, পড়া এবং ম্যানেজ করার ক্ষেত্রে আমরা জনপ্রিয় এপস Camscanner ব্যবহার করে থাকি। আপনার কাছে এডুমেইল থাকলে সবগুলো প্রিমিয়াম ফিচার সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। (সর্বশেষ আপডেট অনুযায়ী প্রিমিয়াম কতদিনের জন্য দেয় একটু দেখে নিবেন)
২. Gemini AI
বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টরাও কিন্তু জেমিনাই এআই প্রিমিয়াম একাউন্ট সম্পূর্ণ ফ্রীতে ০১ বছরের জন্য ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ড এড করতে হবে এবং প্রথমে কার্ড এড করলে টাকা ঠিকঠাক কাটে কিনা তা যাচাই করার জন্য একটা ভেরিফিকেশন চার্জ কাটবে যার পরিমাণটা খুবই সামান্য। (০১ বছর হওয়ার আগে প্রিমিয়াম প্ল্যান ক্যান্সেল করে কার্ডটা রিমুভ করে দিয়েন)
৩. লিংকডইন ভেরিফিকেশন বেইজ
আপনার লিংকডইন প্রোফাইলের পাশে যদি একটা ভেরিফাইড বেইজ থাকে তাহলে ব্যাপারটা সুন্দর না? সুন্দরের চেয়েও বড় কথা হলাও, আপনার ভেরিফায়েড বেইজ থাকলে আপনার প্রোফাইল সব সময় সেইফ থাকবে, হ্যাক হবে না এবং কখনও হারিয়ে গেলেও সহজে রিকাভার করতে পারবেন।
৪. VEO 3 Premium
আপনার কাছে এডুমেইল থাকলে VEO 3 প্রিমিয়াম একাউন্ট নিতে পারবেন।
এই সুযোগটা আমেরিকান স্টুডেন্টদের জন্য হলেও ভিপিএন ইউজ করে আপনারাও নিয়ে নিতে পারবেন।
৫. ResearchGate Profile
আপনি গবেষণা শুরু করেছেন মানে আপনার একটা রিসার্চগেইট প্রোফাইল ক্রিয়েট করে নেওয়াটা একদমই জরুরি। রিসার্চগেটে আপনি বিশ্বের নামকরা গবেষকদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে সমাধান বের করতে পারবেন। রিসার্চ প্রপোজাল, আর্টিকেল, প্রেজেন্টেশন সব ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। তবে, এখানে একাউন্ট খুলতে এডুমেইল লাগে।
৬. Google Meet Premium
আপনার কাছে এডুমেইল থাকলে আপনি ১০০ পার্টিসিপ্যান্টের গুগল মিটে আনলিমিটেড টাইম পর্যন্ত মিটিং করতে পারবেন, সাথে প্রিমিয়াম হোস্ট কন্ট্রোলও পেয়ে যাবেন। তবে, এখানে আপনি ক্লাস রেকর্ড করতে পারবেন না। তাছাড়া, গুগল ওয়ার্কস্পেসের আরও অনেক ফিচার আপনারা ইউজ করতে পারবেন।
৭. Canva Premium
ক্যানভা ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। আপনার এডুমেইল থাকলে এবং ভেরিফাইড হলে আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে পারবেন। এডুমেইলের মাধ্যমে আপনি প্রিমিয়াম একাউন্ট নিলে ১০০ জিবি ক্লাউড স্পেস পাবেন এবং আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টার শিডিউল করে পোস্ট করতে পারবেন। আবার তাদের সাথে GitHub এর কোলাবোরেশানও আছে। তবে, এই অফারটা শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের জন্য। (কোনো টেকনিকনকরে নিতে পারেন কিনা ট্রাই করে দেখতে পারেন)
৮. Microsoft 365 Office Education
মাইক্রোসফট অফিস তো আমাদের জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে, যখনই ল্যাপটপ ওপেন করি তখনই আমরা কোনো না কোনো মাইক্রোসফট অফিসের টুলস যেমন পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড বা এক্সসেল ব্যবহার করি। আপনার কাছে এডুমেইল থাকলে মাইক্রোসফট ৩৬৫ অফিস ০১ বছরের জন্য সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন। (এই অফারটা কলেজের স্টুডেন্টদের জন্য, কিন্তু আপনিও সিস্টেম করে নিতে পারবেন)
৯. Microsoft Azure Cloud
ক্লাউড কম্পিউটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই অফারটি। মাইক্রোসফট এজিউর হচ্ছে ২০০ এর মতো প্রোডাক্টসের একটা প্লাটফর্ম যা ক্লাউড কম্পিউটিং সিস্টেম ডেভেলপারদের হেল্প করে। আপনার কাছে এডুমেইল থাকলে আপনি ১০০ ডলারের একটা ডিসকাউন্ট নিতে পারেন।
১০. LucidChart
যারা গবেষণা করেন বা একটা সুন্দর প্ল্যানিং করতে চান কিংবা একটা কোনো ইভেন্ট বা প্রজেক্টের মাইন্ড ম্যাপ তৈরি করতে চান তাহলে লুসিডচার্টের বিকল্প নেই। এই টুলসটার মাধ্যমে খুব সহজে আপনি ভিজুয়াল ফ্লোচার্ট তৈরি করতে পারবেন, টিমের সাথে কাজ করতে পারবেন এবং একটা সুন্দর ও পূর্ণাঙ্গ প্ল্যানিং তৈরি করতে পারবেন। আপনার এডুমেইল থাকলে এই টুলসটি একদমই ফ্রীতে ব্যবহার করতে পারবেন।
থামেন, এখানেই শেষ না, আরও অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো স্টুডেন্ট ইমেইল আইডি থাকলে এঞ্জয় করা যায়। আপনারা নিজ দায়িত্বে গুগলে সার্চ করে দেখুন। যে জিনিসগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করে আসতেছি সেগুলোই তুলে ধরেছি আপাতত। আশা করি আপনাদের কাজে লাগবে।
© Md Jalal Uddin
0 Comments