Ad Code

কোন সার্টিফিকেট দিয়ে এম্বাসি ফেস করবো?

📥কোন সার্টিফিকেট দিয়ে এম্বাসি ফেস করবো?

আমাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খায় যে কোন সার্টিফিকেট দিয়ে এম্বাসি ফেস করবো ? প্রভিশনাল সার্টিফিকেট নাকি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে?

প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে ফেস করার চিন্তাভবনা তখনই আসে যখন  ইউনিভার্সিটিতে কনভোকেশন সময়মতো হইয় না । তখন  ইউনিভার্সিটি আমাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট প্রদান করে থাকে। আর যাদের কনভোকেশন হয় তারাতো পেয়েই যান অরিজিনাল সার্টিফিকেট, তাদের প্রভিশনাল দিয়ে ফেস করার চিন্তা ভাবনা মাথায় না আসার-ই কথা।

জার্মান এম্বাসি বাংলাদেশ প্রভিশনাল এবং অরিজিনাল দুইটি-ই গ্রহন করে থাকে। ইতোপূর্বে অনেকেই প্রভিশনাল দিয়ে ফেস করে ইতোমধ্যে জার্মানি চলে গিয়ে ক্লাসও করতেছে কোন ঝামেলা ছাড়াই।

কিন্ত বিপত্তিটা বাধে গতকাল, একজন ক্যান্ডিডেট যখন তার ইন্টারভিউতে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যায় আর লেডি ভিও তাকে জিজ্ঞেস করে অরিজিনালটা কোথায়? স্বভাবসুলভ সে উত্তর দেয় তার ইউনিভার্সিটিতে কনভোকেশন না হওয়ায় সে এটা পায় নাই। তখন রীতিমতো ভিও তারসাথে এটা নিয়ে একটু ঝামেলা বাধায় ফেলে এবং বলে যে- "তোমার এটা নিয়ে আসা উচিত ছিল, এখন আমি যদি এই প্রভিশনাল সার্টিফিকেট জমা না নেই এখন, তখন তুমি কি করবে?"
তারপর ভিও ভিতরে গিয়ে কথা বলে এসে তার সার্টিফিকেট জমা রাখে এবং তাকে উপদেশ দেয় যে অরিজিনাল সার্টিফিকেট তুলে রাখতে যাতে জার্মানি গিয়ে সে কোন সমস্যার মুখোমুখি না হয়।

তো আমার সকলের কাছেই উপদেশ থাকবে, যাদের প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে সময়, সু্যোগ থাকলে ইউনিভার্সিটিতে যোগাযোগ করে অরিজিনাল সার্টিফিকেট তুলে ফেলুন। তাহলে ইন্টারভিউতে এরকম বিব্রতকর অবস্থার সম্মুখীন হবেন না। ১৮-১৯ মাস অপেক্ষা করে আমরা সবাই চাই একটি সুন্দর, স্মুথ এবং ঝামেলাবিহীন ইন্টারভিউ।
©️ Mahin

Post a Comment

0 Comments

Close Menu