Germany যারা নতুন এপোয়েন্টমেন্ট নেবেন অথবা ১২ মাস অপেক্ষায় থাকবেন পোস্ট টি তাদের জন্য
জার্মানি এখন প্রায় ১৯ মাসের অপেক্ষা ,ভিসা পাইতে পাইতে প্রায় ২০বা ২১ মাস। সময় টা অনেক বেশি , এই সময় টাতে প্রায় ৩ টা সেমিস্টার হয়ে যায় অনেকের। তাই যাদের হাতে একটু সময় আছে তারা চাইলে অন্যান্য দেশে যেতে পারেন কিংবা অন্য দেশে ৬ মাসের একটা সেমিস্টার শেষ করে সেখান থেকে জার্মানি যেতে পারেন । এর ফলে আপনার সময় বাচবে আর অপেক্ষার সময় টাও কমে যাবে ।
ব্রুনাইঃ ব্রুনাই একটা উন্নত দেশ । প্রতি বছর ব্রুনাই ফুল ফান্ড দিয়ে থাকে । সো যারা ব্যাচেলরে ফুল ফান্ড নিয়ে পড়াশোনা করতে চান তারা ব্রুনাইকে বেস্ট অপশন হিসেবে ধরতে পারেন ।প্রতি বছর জানুয়ারিতে এর এপ্লিকেশন শুরু হয় । বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে এপ্লিকেশন গ্রহন করা হয় ।
লিংকঃhttp://www.shed.gov.bd/site/view/scholarship/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF?page=2&rows=20
উপরোক্ত লিংকে শুধু ব্রুনাই ছাড়াও , জাপান এর ম্যাক্সট স্কলারশিপ , হাঙ্গেরিয়ান স্কলারশিপ , মিশর ,পাকিস্থান, ভারত এর আই আর জিসি মেবি নাম স্কলারশিপটার , সৌদি আরব ,আলজেরিয়া ,উজবেকিস্থান , মরোক্ক , হংকং ,কমন ওয়েলথ , কোরিয়া ,কুয়েত , কাতার ,দুবাই ,বাহরাইন ,রোমানিয়া , জাপান সহ আরো অনেক দেশে ফুল ফান্ড সহ স্কলারশিপ দিয়ে থাকে । দয়া করে নিজেরা একটু ঘেটে দেখে নেবেন । লিংকে না পেলে প্রতিটা দেশ এর আলাদা আলাদা ভাবে খুজবেন ।এগুলা ফুলফান্ড দিয়ে থাকে ।
তুরষ্কঃ তুরষ্ক তে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর পোলাপান পড়তে যায় ।তুরষ্ক সরকার থেকে ফুল ফান্ড স্কলারশিপ প্রদান করা হয় । তো হুদায় জার্মানির জন্য বসে না থেকে এপ্লাই করা ভালো , গুছাইয়া এপ্লাই করলে চান্স হবার সম্ভাবনা অনেক বেড়ে যায় ।স্কলারশিপের লিংক টা আমার কাছে নেই । একটু নিজেরা খোজ করেন ।
চায়নাঃ চায়না বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি স্কলারশিপ দেয় । প্রচুর বাংলাদেশী বর্তমানে চায়না যাচ্ছে। ইন্টারের পর গাধার খাটনি করে দেশের ভার্সিটি এডমিশন না নিয়ে চায়নায় যাওয়া বুদ্ধিমানের কাজ । চায়নাতে কিভাবে এপ্লিকেশন করবেন এই ব্যাপারে আমার খুব একটা জানা নেই । তবে ফেজবুক এ অনেক গ্রুপ আছে সেখান থেকে তথ্য নিয়ে আপ্নারা সুন্দর মতন এপ্লাই করে যেতে পারেন। অথবা নিজেরা রিসার্চ করেন ।
অষ্ট্রিয়াঃ অষ্ট্রিয়া জার্মানির পাশের দেশ । যারা অপেক্ষা করতে চান না তারা চাইলে অল্প কিছু টাকা টিউশন ফিস দিয়ে পড়তে পারেন ( ৭০০ ইউরো - ২ লাখ ,কোর্স ভেদে আলাদা হতে পারে ) । পার টাইম জব করে আরামে চলা যায় । নিয়ম সংস্কৃতি অনেকটা জার্মানির মতন ই ।এদের অফিশিয়াল ভাষা জার্মান । জার্মান জানলে জব পেতে সুবিধা হয় ।
লিংক এর মাধ্যমে পছন্দের কোর্স খুজে নিতে পারেন https://www.bachelorsportal.com/studies/360386/business-management.html?fbclid=IwAR2f1rGPp5w5ieSgzu8GvkOAcUo3UAk6C99aR_GXzfh7iN9V9mfL-fvJfOk#content:fees_and_funding
( এই লিংকের মাধ্যমে ইউরোপের সব দেশের তথ্যই পাবেন )
ডেনমার্কঃ আপনাদের যাদের একটু টাকা আছে তাদের কাছে ডেনমার্ক একটা ভাল অপশন । প্রতি সেমিস্টারে মেবি ৪-৫ লাখ টাকা লাগে ।যাদের অল্রেডি ২৫% কম্পলিট তারা এখানে এক সেমিস্টার করে এর পর জার্মানিতে যেতে পারেন । এখানে আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন ।ফলে খুব সহজেই সেমিস্টারে দেয়া টাকাটা তুলে নেয়া সম্ভব ।
ফিনল্যান্ডঃ দুনিয়ার সবচেয়ে সুখী দেশের একটা । এখানে পড়তে টাকা লাগে ।তবে আপনার একাডেমিক পড়াশোনা আর ইংরেজির দক্ষতার স্কোর ভালো থাকলে আপনি ৫০-৮০% টিউশন ফিস ওয়েভার পাবেন ।সাধারনত বেশিরভাগ ই ৫০% স্কলারশিপ পায় এইটা আর্লি বার্ড স্কলারশিপ নামে পরিচিত । যাদের টাকা নিয়ে ঝামেলা নেই তারা এখানে দেখতে পারেন ।বছরে এক্টাই সেমিস্টার । নভেম্বর থেকে জানুয়ারি অব্ধি এপ্লিকেশন চলে ( মেবি এপ্রিল) , সেপ্টেম্বরে ক্লাস শুরু । এখানে কাজের কোন সীমা নেই । সাপ্তাহিক ৩০ ঘন্টা কাজের সুযোগ আছে । বড় শহরে থাকলে টিউশন ফিস তোলা সম্ভব।
ইতালিঃ ইতালিও সেম । কিছু টিউশন ফিস আছে । চাইলে এইটা দেখতে পারেন ।ভালো অপশন । টাকা থাকলে দেশে অপেক্ষা করার চেয়ে ইতালি যাওয়া মঙ্গল ।
আমেরিকাঃ ব্যাচেলরে আমেরিকা হতে পারে ভালো সিদ্ধান্ত । এখানে বছরে টিউশন ফিস ৬-৮লাখ বা ১০ লাখ টাকা ( যদি অয়েভার পায় ) ।আনলিমিটেড জব করা যায় । আমার ক্লোজ বন্ধু ৬ স্কোর পেয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে গেছে ২০২১ সালে , এবং সেখানে পড়াশোনা আগাচ্ছে ।কয়েকমাস কাজ করেই পুরো বছরের টিউশন ফিস ম্যানেজ করা সম্ভব । দেশে সময় নষ্ট না করে একটু কষ্ট করলে ক্যারিয়ার আগাই নেয়া সম্ভব । এক্ষেত্রে একটু ঝামেলা ব্যাংক একাউন্টে টাকা বেশি দেখাতে হয় ।
নেদারল্যান্ডঃ যাদের কাছে একটু টাকা পয়সা আছে এবং সময় নষ্ট করতে চাচ্ছেন না তারা চাইলে নেদারল্যান্ড যেতে পারেন ।খুব ই ভালো অপশন । সুন্দর মতন একটা সেমিস্টার শেষ করে জার্মানিতে মুভ করতে পারেন ।সেখানে ধুমাইয়া জব করে (অবশ্যই লিগ্যাল ভাবে ) এক সেমিস্টারের বেশ কিছু টাকা তুলে নিতে পারবেন । আমার টাকা থাকলে আমি আলবাত এই অপশন টাই চুজ করতাম দেশে বসে বসে ডিমে তা দেয়ার বদলে । কিন্তু আমার টেকা নাই ।
মালেশিয়াঃ একটা সুন্দর গন্তব্য হতে পারে। এখানে ৬ মাস এ একটা সেমিস্টার শেষ করে কিংবা ২৫% ক্রেডিট শেষ করে সেখান থেকে জার্মানি যেতে পারেন । মালেশিয়ার এক বছরের পড়ার খরচ বাংলাদেশের প্রাইভেট ভার্সিটির থেকেও খুব সম্ভবত কম ।এতে আপনার সময় বাচবে এবং সেখানে জব করেও কিছু অর্থ উপার্জন করতে পারবেন । যারা এইবার ভার্সিটিতে ভর্তি হবেন এইটা তাদের জন্য একটা সহজ উপায় হতে পারে । দেশে না থেকে ওই টাকা মালেশিয়ায় দেন , ২৫% শেষ করে সুন্দর মতন জার্মানিতে ফ্লাই করেন ।
ভুটানঃ যাদের কাছে একটু টাকা আছে (মেবি ১ লাখ টাকা লাগে) তারা চাইলে ভুটান থেকে ৬ মাস পড়াশোনা করে সেখান থেকে জার্মানির জন্য যেতে পারেন ।এতে করে আপনাদের সময় কম লাগবে । অন্তত পক্ষে ২ বছরের ঝামেলা পোহানো লাগবেনা । এখানে থাকা খাওয়ার খরচ প্রায় বাংলাদেশের মতন ই । মজার ব্যাপার হলো সার্ক ভুক্ত দেশ হবার জন্য আপনি সহজেই সেখানের পাব্লিক ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন । খরচ খরচার ব্যাপার গুলা কাইন্ডলি নিজে একটু খুজে নেন । এর জন্য গুগল মামাকে একটু জিজ্ঞাসা করেন এইভাবে study in Bhutan . এর পর মামা আপনাকে সব তথ্য সামনে এনে দেবে। আর যদি ভার্সিটি তাও না পান চিন্তার কিছু নেই । লিখুন public versity in Bhutan . একটু খাটেন ,কষ্ট করেন ।অন্তত ২৪ মাসের কষ্ট থেকে তো কম ।
( বিদ্রঃ একই ব্যাপার নেপাল আর শ্রীলঙ্কার ব্যাপারেও ,প্রসেস সেম । এখান থেকে দ্রুত আপনি জার্মানিতে যেতে পারবেন বাইপাস করে । মজার ব্যাপার হলো শ্রীলঙ্কাতে । এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই ।খুব সম্ভবত ১৫ দিন থেকে এক মাসেই আপনি পেয়ে যাবেন আমি যতটুকু জানি । তে আপ্নারা রিসার্চ করতে পারেন । )
মালদ্বীপঃ দক্ষিন এশিয়ার সবচেয়ে ধনী দেশ ।আপনি চাইলে এখানে ৬ মাস পড়ে তারপর জার্মানি যেতে পারেন অথবা ২৫% শেষ করেও যেতে পারেন । মালদ্বীপ সার্কভুক্ত দেশ হওয়ায় আপনি অবশ্যই প্রায়োরিটি পাবেন, এছাড়াও এখানে স্কলারশিপ এর ব্যবস্থা আছে । পাশাপাশি এখানে জব করার অগ্রাধিকার আছে ,ফলে আপনি কিছু টাকা রোজগার ও করতে পারবেন । এখানে প্রচুর বাংলাদেশি আছে ,এছাড়াও আপনি ফ্রিতে মালদ্বীপের সৌন্দর্য অনুভব করতে পারবেন ।আর এটা মুসলিম দেশ হওয়ায় শরীয়া আইন মানা হয় ।বিশেষ করে মেয়েরা চাইলে এখান থেকে পড়ে এর পর জার্মানি মুভ করতে পারেন । কোর্স কিভাবে পাব ? এর উত্তর নেপাল ভুটানের মতন সেম ।
এতো গেল ব্যাচেলর । এবার আসি মাস্টার্স নিয়ে।
ইরাসমাস স্কলারশিপঃ ইউরোপের সবচেয়ে সুনামধন্য স্কলারশিপ ।এটি ফুল ফান্ডেড স্ক্লারশিপ । এটা আপনার যাবতীয় খরচ বহন করবে ।মজার ব্যাপার হলো এই স্কলারশিপ এর ব্যাপারে অনেকেই জানেনা । গত বছর বাংলাদেশ থেকে খুব সম্ভবত ১২১ জন গিয়েছে । বাংলাদেশ থেকে প্রায় ৩৫০ জন স্টূডেন্ট যাবার সুযোগ আছে ।অনেকেই না জানার কারনে এইটাতে আপলাই করেন না ।
এই চ্যানেলে যাবতীয় তথ্য পাবেন https://youtube.com/playlist?list=PLkaCrIOnP7qCVAAErtORX6NVgStg2PQem
( ইরাসমাস বাদেও কমন ওয়েলথ স্কলারশিপ , শিভিনিং স্কলারশিপ সহ আরো অনেক স্ক্লারশিপের তথ্য পাবেন । তাই সেগুলা আলাদা করে লেখা হলো না । এছাড়া কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয় , কিভাবে এপ্লিকেশন এর জন্য যাবতীইয় ডকুমেন্ট রেডি করতে হয় তাও সুন্দর ভাবে সেখানে দেখানো আছে )
ইরাসমাসের ফেজবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/azeem.uni
https://www.facebook.com/groups/1670446419848467/
https://www.facebook.com/groups/105556129476392/
বিঃদ্রঃ চ্যানেল আর গ্রুপ থেকে তথ্য বা সাহায্য নিতে টাকা লাগেনা বা পেইড কোন গ্রুপ বা চ্যানেল না তাই এখানে শেয়ার করা হলো । এটা কোন প্রমোট না ।
এছাড়াও মাস্টার্সে অনেক স্কলারশিপ দিয়ে থাকে যা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহন করা হয় । তথ্য পাবেন এইখানে
http://www.shed.gov.bd/site/view/scholarship/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF?page=2&rows=20
আমার যতটুকু জানা ছিল সে হিসেব মতন আমি আপনাদের জানালাম । আমার জানাতে কিছু হয়তোবা ভুল থাকতে পারে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ,কিন্তু দয়া করে ব্যক্তিগত আক্রমন করবেন না,এবং আমাকে কোন প্রকার মেসেজ ও দেবেন না । আপনাদের যেন সময় টা নষ্ট না হয় তাই এই কষ্ট টা করা । সকলের মঙ্গল কামনা করছি । সবার উচ্চশিক্ষার স্বপ্ন সত্যি হোক।
© SiGBa
0 Comments