আমেরিকায় উচ্চশিক্ষা নিতে গিয়ে জিআরই/জিম্যাট/আইইএলটিএস/ডুয়লিংগো/টোফেল দেওয়া হয়ে গেলে অনেকের মাঝে আমেরিকা চলে এসেছি একটা ব্যাপার চলে আসে 😑। কিন্ত আসলে এর পরেই শুরু হয় আসল বিশ্ববিদ্যালয় সিলেকশন। হ্যাঁ, আমেরিকায় বিশ্ববিদ্যালয় সিলেকশন নিয়ে দোটানায় পড়েনি এমন মানুষ পাবেন না। আজকে আলোচনা করবো, কীভাবে বিশ্ববিদ্যালয় সিলেকশন করবেন!
আমেরিকায় বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন প্রসেস হলিস্টিক। মানে হলো এরা আপনার সব কিছু দেখবে।এমন না যে আপনার ভালো সিজিপিএ, জিআরই স্কোর তাই আপনাকে নিয়ে নিবে। তারা আপনার সবটা প্রোফাইল ভালো করে দেখবে এবং এর পর তারা সিন্ধান্ত নিবে যে আপনাকে সিলেক্ট করা যায় কি না।আর এই প্রসেসটার জন্যই আসলে অনেকে মডারেটর লেভেল এর প্রোফাইল দিয়েই আমেরিকা আসছে এবং আসবে। তাহলে চলেন দেখি এই হলিস্টিক প্রসেসে তারা কী কী দেখে:
1. এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস (সেটা জীবনের যেকোনও লেভেল এই হোক)
2. ল্যাংগুয়েজ টেস্ট স্কোর
3. জিআরই স্কোর
4. কমিউনিটি এক্সপেরিয়েন্স
5. লেটার অফ রিকোমেন্ডেশান
6. জব এক্সপেরিয়েন্স
7. স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট
8. অ্যাকাডেমিক রেজাল্ট
9. গবেষণারএক্সপেরিয়েন্স
মোটামুটি এইগুলো হলো এডমিশন কমিটির বিবেচনার বিষয়। এখন আপনার কাজ হলো এইগুলি তুলে ধরা।SOP, LOR, CV যে জায়গা গুলোতে নিজেকে তুলে ধরার সুযোগ আছে সে জায়গায় ভালো করে গুছিয়ে তুলে ধরেন। এই তো গেল বিশ্ববিদ্যালয়ের আর আপনার কাজ। এইবার আসেন কীভাবে সিলেকশন করবেন? ব্যাক্তিগতভাবে আমি বা সবাই যেটা করতে বলে সেটা হলো QS, Us News এ আপনার সাবজেক্ট র্যাংকিং দেখে কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করা। কিন্ত আমার কাছে মনে হয় যাদের সুযোগ এবং সময় আছে তাদের আরো বেশ কিছু ফ্যাক্টর কন্সিডার করা উচিত।এই ফ্যাক্টগুলো নিয়ে ২য় ভাগে আলোচনা করবো।
আমেরিকায় ইউনিভার্সিটি সিলেকশান-এ আপনাকে ৩টি ভাগে ভাগ করতে হবে ইউনিভার্সিটিগুলোকে।একটি এক্সেল ফাইল করে নাম, র্যাংক, প্রফেসর এর নাম, এলামনাইদের কী অবস্থা, জব-এ কেমন করছে, আপনার সাব্জেক্ট, কী কী আপলোড বাকি/দিতে হবে এডমিশন পোর্টালে, নিজের কোনও মন্তব্য ইত্যাদি তুলে রাখলে আপনি একবারে সব ইনফো পেয়ে যাবেন চোখের সামনে। এইবার আসি ৩ টি ভাগ কী কী:
1. Ambitious University (chance 50%)
2. Moderate university (chance75%)
3. Safe university (chance 90%)
লেখার ২য় ভাগে এইগুলো নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ।
Mahmudun Noby Symon
Ph.D. Student
Department of Chemistry and Biochemistry Southern Illinois University
Copied
0 Comments