Ad Code

থাইল্যান্ডে ২ বছরের বৃত্তি, সিজিপিএ ২.৭৫ হলেই আবেদন |



বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড। দেশটির চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপের আওতায় দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাগুলো

টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচ;

ভিসা ফি;

মাসিক ভাতা;

রাউন্ড এয়ার ট্রিপ;

বিনা খরচে আবাসনসুবিধা;

শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা

স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।

আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ও থাকতে হবে আইইএলটিএস বা টোয়েফল সনদ

চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সসহ যেকোনো একটি বিষয়ে সিজিপিএ অন্তত ২ দশমিক ৭৫ থাকতে হবে

যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩০ সেপ্টেম্বর।

আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন https://www.cgi.ac.th/admissions/cgi-af-scholorship/

©Fuad Pablo

Post a Comment

0 Comments

Close Menu