Ad Code

আমেরিকায় উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় সিলেকশন (২য় ভাগ)



আমেরিকায় উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় সিলেকশন নিয়ে মোটামুটি সবাই একটু দোটনায় থাকে। নিজের প্রোফাইল অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিলেক্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি করতে না-পারলে আপনার এপ্লিকেশন, অন্যান্য স্কোর সেন্ডিং এর টাকা, সময় দুটোই নষ্ট হবে। বিশ্ববিদ্যালয় সিলেকশন এর প্রথম ভাগে আমি আলোচনা করেছিলাম ৩ টি ক্যাটাগরির নিয়ে।
1. Ambitious Universities 
2. moderate Universities 
3. Safe Universities 

আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়ে এপ্লিকেশন করবেন তখন বেশ কিছু ব্যাপার মাথায় রাখবেন। যেমন স্কলারশিপ, এক্সেপ্টেন্স রেট, আগে যারা এডমিশন পেয়েছে তাদের প্রোফাইল কেমন ছিলো বা পরিচিত কেউ কোনও ইউনিভার্সিটিতে থাকলে তার প্রোফাইল কেমন ছিল, এলামনাই যারা আছে তাদের পজিশন কেমন, স্যালারি কেমন, রিসার্চ এর সুযোগ কেমন, স্পেসিফিক সাব্জেক্ট, ওভারঅল র‍্যাংকিং কেমন, যারা রিসেন্টলি বের হয়েছে তাদের কত বছর সময় লেগেছে ইত্যাদি ব্যাপারগুলো যদি একটি এক্সেল ফাইলে করে নিতে পারেন আপনার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে।এইবার চলেন ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করি:

★ Ambitious University
ক্যাটাগরির এই সেকশান হলো ৫০/৫০ চান্স। হতেও পারে নাও হতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি মোটামুটি জানেন যে হওয়ার চান্স নেই। যেমন: আপনার প্রোফাইল যদি মডারেটর হয় আর আপনি আইভি লিগ ইউনিভার্সিটিতে এপ্লাই করে বসে আছেন যে এইখানেই হবে, সেটা বোকামি ছাড়া কিছুই না। কারণ সারা দুনিয়া থেকে টপ লেভেল এর লোকজন এইসব জায়গায় আসে। সো আপনাকে তাদের ভিড়ে খুঁজে পাওয়া কঠিন। যেহেতু আমাদের টাকা পয়সা কম তাই খুব মন চাইলে ১/২ টা এমন ইউনিভার্সিটিতে এপ্লাই করে  নিজের ভাগ্য যাচাই করতে পারেন! 

★ Moderate University
সচারাচর এইখানে থেকেই আমাদের সিলেকশন এর যাত্র শুরু হয়। খুব বুদ্ধি খাটিয়ে আগের ডাটাবেইজ ঘেটে আপনাকে এমন কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যেখানে আপনার চান্স হওয়ার সম্ভাবনা ৭৫% এর কাছাকাছি। আমি যেটি করেছিলাম আমার সাব্জেক্ট ব্যাংকিং এর ৪০-৮০ এর ভিতরে বেশ কয়েকটি সিলেক্ট করেছিলাম এবং এডমিশনও পেয়েছিলাম। আপনিও আপনার সাব্জেক্ট র‍্যাংকিং দেখে সেটি করতে পারেন।

★ Safe University
কোনও ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল এবং আগে যারা এডমিশন পেয়েছে তাদের প্রোফাইল ঘাটাঘাটি করে যদি দেখতে পারেন যে ভালো ম্যাচ করছে এবং এক্সেপ্টেন্স রেটও অনেক বেশি সেগুলোকে সেইফ জোন হিসেবে নিয়ে পছন্দের কয়েকটিতে অ্যাপ্লাই করে ফেলা উচিত। আমি যেটি করেছি সেটি হলে ১০০-২০০ এর ভিতরে এই সেফ জোন বিবেচনা করেছি। সেটিও খুব ভালোভাবে কাজ করছে আমার জন্য। 

এইসব দিক ছাড়াও আপনি ওয়েদার, ফান্ডিং, ট্যাক্স, লিভিং কস্ট, বাংগালী কমিউনিটি, এডমিশন বেসিস(সেন্ট্রাল/প্রফেসর) ইত্যাদি দিক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করাটা বুদ্ধিমান এর কাজ হবে।আর সবশেষে আপনি যদি আইভি লীগ-এ চান্স না পান তাহলে ফান্ডিং ম্যাটার, ইউনিভারসিটি নয়। ভালো র‍্যাংকিং-এ সেল্ফ ফান্ড বা আংশিক ফান্ডিং-এ না গিয়ে একটু পিছিনের র‍্যাংকিং-এ ফুল ফান্ড নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।

হ্যাপি হায়ার স্টাডি! 

Mahmudun Noby Symon
Ph.D. Student 
Department of Chemistry and Biochemistry Southern Illinois University

Copied

Post a Comment

0 Comments

Close Menu