একজন গবেষক যখন আরেকজন গবেষকের Research paper থেকে কোন তথ্য নিজের গবেষণায় ব্যবহার করেন ; তখন যার paper থেকে তথ্য ব্যবহার করা হয় ; তার সাইটেশন সংখ্যা বৃদ্ধি পায় ।
মনে করুন আপনি একটি গবেষণাপত্র লিখলেন । আরো ১০০ জন গবেষক আপনার এই গবেষণা পত্র থেকে তথ্য নিয়ে নিজের কাজে ব্যবহার করল ।তাহলে আপনার সাইটেশন সংখ্যা ১০০
সাধারণত সাইটেশন সংখ্যা ২০ এর বেশি হলেই আমরা এটি অত্যন্ত উন্নতমানের গবেষণা নিবন্ধ বলে ধরে নেই । মজার ব্যাপার হচ্ছে, কেউ কেউ অনেক বেশি একসেপশনাল হয়ে থাকেন ।
Qualitative data analysis: An expanded sourcebook নামক বইটির সাইটেশন সংখ্যা 118948 ......
Case study research: design and methods by Yin, r.Kk. নামক বইটির সাইটেশন সংখ্যা 82,538 Citations...
অনেকে হয়তো বলবেন বইয়ের ক্ষেত্রে সাইটেশন সংখ্যা বেশি হতেই পারে । কিন্তু মজার ব্যাপার হচ্ছে, Protein measurement with the folin phenol reagent. গবেষণাপত্রটির সাইটেশন সংখ্যা 305,148...🤭🤭
সাইটেশন সংখ্যা বেশি হওয়া একটি ভালো আর্টিকেল এর অন্যতম বৈশিষ্ট্য ।
1) সাইটেশন দ্বারা বুঝা যায় এই গবেষণাপত্রটি থেকে এখন পর্যন্ত কতটি গবেষণাপত্রে তথ্য নেওয়া হয়েছে।
একটা গবেষণাপত্রের সাইটেশন ১২ ;অর্থাৎ এই গবেষণাপত্র থেকে ইতিমধ্যে ১২ টি গবেষণাপত্রে তথ্য নেওয়া হয়েছে।
অর্থাৎ citation মাধ্যমে একটা পেপার এর কোয়ালিটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়।
2)অন্যদিকে ইম্প্যাক্ট ফ্যাক্টর দ্বারা জার্নালের কোয়ালিটি বুঝা যায়। একটা জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেলগুলো গড়ে(last 2 years )কত সাইটেশন পেয়েছে ;সেটার মাধ্যমে ইম্প্যাক্ট ফ্যাক্টর হিসাব করা হয়। Impact Factor সাধারণত ১ থেকে ৫ এর মধ্যে হয়। এর বেশি বুঝতে হবে এটি খুবই উচ্চ মানের জার্নাল। যদিও এটার সাথে সাবজেক্টের সম্পর্ক রয়েছে। যেমন -কলা অনুষদের জার্নালগুলোর ইনপেক্ট ফ্যাক্টর কম হলেও সেগুলো অনেক ভালো Journal…..
3)H index মানে হল গুগল স্কলারে থাকা আপনার গবেষণা পত্রগুলোর সম্পর্কিত একটি ইনডেক্স। সর্বোচ্চ কতটি পেপার কতবার সাইটেশন হয়েছে ।মনে করেন আপনার H ইনডেক্স এর মান ৬ ;অর্থাৎ আপনার ছয়টি পেপার minimum ছয় বার citation পেয়েছে।
৪) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেমন ইউজিসি এর তালিকাভুক্ত হলেই সেগুলোকে আমরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলি ;ঠিক তেমনি Scopus,WOS এগুলাও তালিকা প্রকাশকারী Company …অর্থাৎ কোন একটি জার্নাল যদি এদের তালিকা থাকে তাহলে সেটাকে আমরা ভালো জার্নাল বলি।✌️✌️ *গতকালকের ক্লাসের ছোট্ট গুরুত্বপূর্ণ নোট হিসাবে এই তথ্যগুলো রেখে দিতে পারেন*
0 Comments