Ad Code

রিসার্চ পেপার কিভাবে পড়ব?

রিসার্চ পেপার কিভাবে পড়ব?

আমরা সবাই রিসার্চ পেপার পড়তে চায়,বুঝতে চায়,কিন্তু আমরা আসলে বুঝতে পারিনা,কোথা থেকে কিভাবে শুরু করব।আবার দেখা যায়, অনেক এ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চান,এতে কয়েক ঘন্টা ও লেগে যায়,পরে পড়ার মোটিভেশন হারিয়ে ফেলেন!
এখানে কিছু নিয়ম দেওয়া হলো! 

1. পেপারের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা বোঝা।

★পেপার এর নাম,লেখকের নাম পরিচয় পড়ুন
★শিরোনাম (Title) ও সারসংক্ষেপ (Abstract) পড়ুন।
★বোঝার চেষ্টা করুন, এই পেপার আপনার গবেষণার বিষয় বা আগ্রহের সাথে কতটা সম্পর্কিত।
★যদি সম্পর্ক কম থাকে, পুরো পেপার পড়ার দরকার নেই।

2. প্রথম দ্রুত স্ক্যান (First Pass Reading)।

★Introduction অংশ দ্রুত পড়ুন  এখানে গবেষণার পটভূমি ও সমস্যার কথা বলা হয়।
★Figures, Tables, Graphs শুধু দেখে নিন, যাতে ধারণা পাওয়া যায়।
★Conclusion / Summary দেখে বুঝুন তারা কী খুঁজে পেয়েছে।

3. গভীরভাবে বোঝা (Second Pass Reading)।

★ Methodology / Materials & Methods মনোযোগ দিয়ে পড়ুন, কীভাবে গবেষণা করা হয়েছে তা বোঝা জরুরি।
★ Results অংশ ভালো করে পড়ুন এবং গ্রাফ/ডেটা বুঝুন।
★ লেখক কীভাবে তাদের ফলাফলের যুক্তি দিয়েছে তা Discussion অংশে খেয়াল করুন।

4. সমালোচনামূলক বিশ্লেষণ (Critical Analysis)।

★গবেষণার Strengths ও Weaknesses চিহ্নিত করুন।
★ডেটা থেকে তাদের উপসংহার যৌক্তিক কিনা তা যাচাই করুন।
★ অন্য কোন গবেষণা বা প্রমাণ দিয়ে তুলনা করুন।

5. নোট ও সারসংক্ষেপ তৈরি করা।

★নিজের ভাষায় মূল পয়েন্ট লিখে রাখুন।
★গুরুত্বপূর্ণ সূত্র ও রেফারেন্স নোট করুন।
★প্রয়োজনে হাইলাইট বা মার্জিনে ছোট নোট রাখুন।

6.প্রয়োগ ও পরবর্তী পদক্ষেপ।

★আপনার নিজের গবেষণা বা প্রজেক্টে কিভাবে এই তথ্য কাজে লাগতে পারে তা ভাবুন।
★যদি কিছু অস্পষ্ট থাকে, সেই বিষয়ে আরও রিসোর্স খুঁজুন বা বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন।

একবারে পুরো পেপার মুখস্থ করার চেষ্টা করবেন না,প্রথমে সামগ্রিক ধারণা নিন, পরে গভীরে যান।
যদি ইংরেজিতে লেখা হয় এবং কঠিন মনে হয়, কঠিন শব্দ/টার্ম আলাদা করে লিখে অর্থ খুঁজুন।
একসাথে অনেক পেপার পড়ার বদলে প্রাসঙ্গিক ও মানসম্মত কয়েকটি পেপার ভালোভাবে পড়ুন।

তথ্য সংগ্রহ : Aayan Rahman 

Post a Comment

0 Comments

Close Menu