কেন অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা?
অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সুযোগ।
বিশ্বের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ায় অবস্থিত, যার ফলে বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীরা ভিড় করছেন এখানে।
অন্যান্য উন্নত দেশের মতো অস্ট্রেলিয়ায়ও ছাত্রদের টিচিং অ্যাসিস্ট্যান্ট (TA) বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (RA) হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, যা শিক্ষাবৃত্তি বা জীবনযাত্রার খরচ বহনে সহায়ক।
কেন অস্ট্রেলিয়া?
ইংরেজিভাষী দেশ: গবেষণা ও কর্মক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে।
পিএইচডির পর ওয়ার্ক ভিসা: সফলভাবে পিএইচডি সম্পন্ন করলে শিক্ষার্থীরা ৪ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পান।
অস্ট্রেলিয়ার স্কলারশিপ ও তাদের ওয়েবসাইট-
1. Australia Awards Scholarships (AAS) https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
2. Destination Australia Scholarships https://www.education.gov.au/destination-australia
3.Research Training Program (RTP) Scholarships https://www.education.gov.au/research-training-program
4. University of Sydney International Research Scholarship (USydIS) https://www.sydney.edu.au/scholarships
5.University of Melbourne Graduate Research Scholarships https://scholarships.unimelb.edu.au
6. Adelaide Global Academic Excellence Scholarship https://www.adelaide.edu.au/scholarships
7. Monash International Merit Scholarship https://www.monash.edu/study/fees-scholarships/scholarships
8. Macquarie University Vice-Chancellor’s International Scholarship https://www.mq.edu.au/study/fees-and-scholarships/scholarships
9. Flinders International Postgraduate Research Scholarship (FIPRS) https://www.flinders.edu.au/scholarships
10. Deakin Vice-Chancellor’s International Scholarship https://www.deakin.edu.au/courses/fees-scholarships/scholarships
প্রতিটি লিংকে গিয়ে আপনি নির্দিষ্ট স্কলারশিপের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সময়সীমা ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন।
এই স্কলারশিপগুলো বেশিরভাগই সম্পূর্ণ ফান্ডেড (Fully Funded) বা আংশিক ফান্ডেড (Partial) হয়।
বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পাওয়ার পরে বা আগে অনেক স্কলারশিপে আবেদন করা যায়—সুতরাং প্রতিটি স্কলারশিপের শর্ত ভালোভাবে পড়া জরুরি।
অস্ট্রেলিয়ার শীর্ষ ১০ গবেষণা বিশ্ববিদ্যালয়-
1. University of Melbourne অস্ট্রেলিয়ার #1 গবেষণা বিশ্ববিদ্যালয় unimelb.edu.au
2. Australian National University (ANU) ন্যাচারাল ও সোশ্যাল সায়েন্সে বিশ্বখ্যাত anu.edu.au
3. University of Sydney ৯০০০+ গবেষক; মেডিকেল, এনভায়রনমেন্ট, হেলথ সায়েন্স sydney.edu.au
4. University of Queensland (UQ) বায়োটেক, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার uq.edu.au
5. Monash University মেডিসিন, ফার্মেসি, AI ও ডেটা সায়েন্স monash.edu.au
6. University of New South Wales (UNSW) ইন্ডাস্ট্রি-লিংকড রিসার্চ ও ইনোভেশন unsw.edu.au
7. University of Western Australia (UWA) Oceanography, Geosciences uwa.edu.au
8. University of Adelaide ইনোভেটিভ গবেষণা ও প্রযুক্তি adelaide.edu.au
9. Macquarie University Cognitive Science, Finance, Gender Studies mq.edu.au
10. University of Technology Sydney (UTS) Applied research, AI, Cybersecurity uts.edu.au
অনেক বিশ্ববিদ্যালয়ই Group of Eight (Go8) সদস্য, যারা গবেষণামুখী উচ্চশিক্ষায় অগ্রণী।প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ রয়েছে — যেমন RTP, University Scholarships, Commonwealth Scholarships ইত্যাদি।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম থাকতে পারে, তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভালোভাবে পড়ুন।
তথ্য সংগ্রহ : Aayan Rahman
0 Comments