স্কলারশিপ পাওয়ার মূল উপাদান
১) অ্যাকাডেমিক যোগ্যতা
২) প্রকাশনা/publication
৩) ইংরেজি দক্ষতা
৪) সুপারভাইজারের সমর্থন
৫) গবেষণা প্রস্তাব (প্রপোজাল)
৬) SOP
৭) অ্যাওয়ার্ড
৮) রেফারি সমর্থন
৯) অভিজ্ঞতা
আমরা যেমন স্কলারশিপ ও সুপারভাইজার খুঁজি, তেমনি বিদেশি অধ্যাপকরা এমন শিক্ষার্থীই খোঁজেন যারা তাদের গবেষণায় বাস্তব অবদান রাখতে পারে। তবে আগ্রহ ও যোগ্যতা দুটোই যখন তাদের গবেষণা ক্ষেত্রের সাথে মিলে যায়, তখনই তারা সত্যিকারের আগ্রহ দেখান। কিন্তু তারা শুধু তখনই আগ্রহী হন, যখন কোনো শিক্ষার্থীর আগ্রহ ও যোগ্যতা দু'টোই মিলে যায় তাদের গবেষণার সাথে।
অধ্যাপক খোঁজার ধাপগুলো:
১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাঁটুন
• প্রথমে দেশ, then বিশ্ববিদ্যালয় and finally বিভাগ ঠিক করুন।
• সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে গিয়ে people/staff/researchers পেজে গিয়ে অধ্যাপকদের প্রোফাইল দেখুন।
• সেখানে তাদের গবেষণার বিষয়, ই-মেইল ও প্রকাশনা লিঙ্ক থাকে।
Tips: যে প্রোফাইল ভালো লাগে সেটা বুকমার্ক/শিটে নোট করুন (টপিক, ২–৩টি সাম্প্রতিক পেপার)।
২. গবেষণাপত্র পড়ুন ও বিশ্লেষণ করুন
• Google Scholar/ResearchGate-এ অধ্যাপকের সাম্প্রতিক ২–৩টি পেপার পড়ুন, দেখুন আপনার আগ্রহ তাদের গবেষণার সাথে কতটা মিল খায়।
• আপনার টপিক কতটা মেলে দেখুন; abstract, conclusion, method সেকশন আগে পড়ুন।
Tips: নিজের প্রপোজালে কোন research gap আপনি টার্গেট করছেন ২ লাইনে লিখে রাখুন।
৩) সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করুন
• যাদের কাজ আপনার প্রপোজালের সাথে স্পষ্টভাবে মেলে, তাদেরই ই-মেইল করুন (কপি-পেস্ট করা ই-মেইল নয়)।
• ই-মেইল যেন হয় সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত, ব্যক্তিগতকৃত (customized).
• শুরু করুন “Dear Dr. Last Name দিয়ে।বিস্তারিত নিজের পরিচয়, আগ্রহের বিষয়, অধ্যাপকের গবেষণার প্রতি আগ্রহ, এবং যুক্ত করা সিভির কথা লিখুন।
৪. একটি শক্তিশালী এক-পৃষ্ঠার অ্যাকাডেমিক CV বানান
• Academic CV-তে আপনার শিক্ষাগত যোগ্যতা, থিসিস বা গবেষণা কাজ, IELTS স্কোর, অভিজ্ঞতা, এবং সফট স্কিল যুক্ত করুন।
Tips: achievements ও software আলাদা সেকশনে দিন।
৫. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন
• অনেকে উত্তর দেয় না, কেউ No Fund বলে reply দেয়।
• ৭–১০ কর্মদিবস পর polite follow-up #১ পাঠান, প্রয়োজনে আরও ৭ দিন পর ফলো-আপ #২।
Tips: একসাথে ৩–৪ জনকে ই-মেইল করতে পারেন, তবে প্রতি ই-মেইল আলাদা করুন।
বিদেশে উচ্চশিক্ষা কঠিন, কিন্তু অসম্ভব নয়। পরিকল্পিতভাবে সুপারভাইজার খোঁজা, গবেষণা বুঝে সুনির্দিষ্ট ই-মেইল, আর ধারাবাহিক চেষ্টাই ঠিক সময়ে সঠিক দরজা খুলে দেবে।
Key factors for getting scholarships
1. Academic qualifications
2. Publications
3. English proficiency
4. Supervisor support
5. Research proposal
6. Statement of Purpose (SOP)
7. Awards
8. Referee support
9. Experience
Steps to find a professor/supervisor:
1. Explore university websites
• First decide on country → university → department.
• Go to the department website and check the people/staff/researchers page for faculty profiles.
• You’ll usually find their research areas, email addresses, and publication links there.
Tips: bookmark profiles you like or note them in a sheet (topic, 2–3 recent papers).
2. Read and analyze research papers
• On Google Scholar/ResearchGate, read the professor’s 2–3 most recent papers and see how closely they match your interests.
• Check the overlap with your topic; read the abstract, conclusion, and methods sections first.
Tips: write down in two lines which gap your proposal targets.
3. Contact potential supervisors
• Email only those whose work clearly matches your proposal (no copy-paste mass emails).
• Keep emails specific, concise, and personalized (customized).
• Start with “Dear Dr/Prof [Last Name],” then briefly introduce yourself, state your research interest, mention why their work interests you, and note the attached CV.
4. Create a strong one-page academic CV
• Include your education, thesis/research work, IELTS scores, experience, and soft skills.
Tips: put achievements and software/methods in separate sections.
5. Be patient and consistent
• Some won’t reply; some will say “No funds.”
• Send a polite follow-up #1 after 7–10 business days, and follow-up #2 after another 7 days if needed.
Tips: you may email 3–4 professors in parallel, but customize each email.
I love guiding students who are aiming for higher studies.
Note: Hard work, not shortcuts, leads to success.
Thank you, wishing you all the best.
0 Comments