Ad Code

IMRaD কাঠামো অনুসারে গবেষণাপত্র লেখার নির্দেশিকা!

IMRaD কাঠামো অনুসারে গবেষণাপত্র লেখার নির্দেশিকা!

বিশ শতকের শুরুর দিকে  IMRaD কাঠামোর উৎপত্তি। এর আগে গবেষণাপত্রগুলো মূলত narrative আকারে লেখা হতো যেখানে লেখক নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও ফলাফল গল্পের মতো উপস্থাপন করতেন। এই ধরনের লেখায় গবেষণার ধাপগুলো স্পষ্টভাবে আলাদা করা যেত না। ফলে data verification এবং reproducibility প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠত। একই গবেষণা পুনরায় করতে গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকত বা অস্পষ্টভাবে উপস্থাপিত হতো। 

এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে ১৯২০-এর দশকে medical এবং natural science জার্নালগুলো গবেষণাপত্র লেখার জন্য IMRaD (Introduction, Methods, Results and Discussion) কাঠামো প্রবর্তন করে। 

১৯৫০-এর দশকের পর থেকে এই কাঠামো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। গবেষণাপত্র প্রকাশের মান নির্ধারণে APA (American Psychological Association) এবং ICMJE (International Committee of Medical Journal Editors) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা IMRaD structure-কে একটি আনুষ্ঠানিক publication standard হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে প্রায় সব scientific journals এই কাঠামো অনুসরণ করে।

✍️ Abstract 

1. Rationale / Hypothesis (যুক্তি বা অনুমান): গবেষণার background, relevance এবং objectives স্পষ্টভাবে উপস্থাপন করা উচিত যাতে পাঠক গবেষণার logical basis বুঝতে পারে।

2. Study Design / Methods (গবেষণার নকশা ও পদ্ধতি): গবেষণাটি কীভাবে সম্পন্ন হয়েছে, কোন research design বা methodology অনুসরণ করা হয়েছে এবং data collection process কীভাবে সম্পাদিত হয়েছে তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

3. Results with Data (ফলাফল ও তথ্য): গবেষণার main findings ও সংশ্লিষ্ট data স্পষ্টভাবে উপস্থাপন করা উচিত যাতে পাঠক মূল outcome বুঝতে পারে।

4. Conclusion / Implication (উপসংহার ও তাৎপর্য): গবেষণার key conclusion, তার significance এবং ভবিষ্যৎ research বা practical application এর implications সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন।

✍️ Introduction

1. General Background (সাধারণ পটভূমি): বিষয়টির overall context উপস্থাপন করতে হবে যাতে গবেষণার relevance এবং significance স্পষ্টভাবে বোঝা যায়।

2. The Specific Dilemma (নির্দিষ্ট সমস্যা): গবেষণার main problem বা central research question স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, যা existing literature-এ এখনো unresolved রয়েছে।

3. Why Unresolved? (এখনও কেন অমীমাংসিত?): previous studies-এর limitations, knowledge gap বা methodological shortcomings চিহ্নিত করতে হবে যা বর্তমান গবেষণার necessity সৃষ্টি করেছে।

4. My Idea to Resolve It (সমাধানের প্রস্তাব): বর্তমান গবেষণার proposed approach, model বা analytical framework কীভাবে উল্লিখিত সমস্যার সমাধান দিতে পারে তা সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে।

5. Hypothesis or Aim (গবেষণার অনুমান বা লক্ষ্য): গবেষণার primary objective, specific aims বা testable hypothesis পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যাতে গবেষণার direction স্পষ্ট থাকে।

✍️ Methods

1. Design (নকশা): গবেষণাটি কীভাবে পরিকল্পনা করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর মধ্যে study duration, sample size এবং study type (যেমন cross-sectional, longitudinal, experimental) অন্তর্ভুক্ত থাকবে।

2. Subjects (বিষয় নির্বাচন): অংশগ্রহণকারীদের সংখ্যা, inclusion criteria এবং exclusion criteria, recruitment process, এবং ethical approval সম্পর্কিত তথ্য সংক্ষেপে উপস্থাপন করতে হবে।

3. Measurements (পরিমাপ): ব্যবহৃত parameters, measurement units, validity এবং reliability নিশ্চিত করার পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা উচিত।

4. Intervention (হস্তক্ষেপ): প্রয়োজনে intervention সম্পর্কিত তথ্য যেমন dose, duration, compliance এবং সম্ভাব্য side effects সংক্ষেপে উপস্থাপন করতে হবে।

5. Analysis (বিশ্লেষণ): data preparation, transformation, applied statistical tests, significance level এবং statistical power সম্পর্কিত বিবরণ স্পষ্টভাবে প্রদান করতে হবে।

✍️ Results

1. Baseline Data (প্রাথমিক তথ্য): অংশগ্রহণকারীদের মৌলিক বৈশিষ্ট্য যেমন বয়স, লিঙ্গ বা অন্যান্য প্রাসঙ্গিক ভেরিয়েবল টেবিল আকারে (যেমন Table 1) উপস্থাপন করতে হবে।

2. Main Results (মূল ফলাফল): গবেষণার প্রধান প্রশ্নের উত্তর হিসেবে প্রাপ্ত ফলাফল স্পষ্টভাবে figure এবং table সহ উপস্থাপন করতে হবে।

3. Secondary Results (অতিরিক্ত ফলাফল): অন্যান্য সম্পর্কিত results বা sub-analyses এর findings সংক্ষেপে উপস্থাপন করা যেতে পারে।

4. Unexpected Findings (অপ্রত্যাশিত ফলাফল): কোনো অপ্রত্যাশিত বা নতুন পর্যবেক্ষণ থাকলে তা সংক্ষেপে এবং যৌক্তিকভাবে বর্ণনা করা উচিত।

✍️ Discussion

1. Bottom Line (মূল বার্তা): গবেষণার প্রধান ফলাফল ও তার অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে যাতে পাঠক গবেষণার মূল অবদান বুঝতে পারে।

2. Comparison (তুলনা): বর্তমান ফলাফল পূর্ববর্তী গবেষণার সঙ্গে তুলনা করতে হবে। কী নতুন তথ্য যোগ হয়েছে বা কীভাবে ফলাফল পূর্ববর্তী ধারণাকে সমর্থন বা খণ্ডন করছে তা বিশ্লেষণ করতে হবে।

3. Weakness / Strength (সীমাবদ্ধতা ও শক্তি): গবেষণার সীমাবদ্ধতা, ব্যবহৃত পদ্ধতির দুর্বলতা বা সম্ভাব্য bias নিরপেক্ষভাবে উল্লেখ করা উচিত।

4. Interpretation (বিশ্লেষণ): ফলাফল থেকে কোন scientific বা theoretical explanation পাওয়া যাচ্ছে তা স্পষ্টভাবে বিশ্লেষণ করতে হবে এবং কোন research questions এখনো unanswered রয়ে গেছে তা নির্দেশ করা উচিত।

5. Clinical or Practical Relevance (বাস্তব প্রয়োগ): গবেষণার ফলাফল কীভাবে real-world practice, policy development বা future research direction-এ প্রযোজ্য হতে পারে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে।

6. Conclusion with Implication (উপসংহার ও সুপারিশ): গবেষণার final message সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, ফলাফলের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যৎ research direction বা recommendations স্পষ্টভাবে উল্লেখ করা উচিত।

#PhD #academicwriting #research

--------------
©️
Azizul Haque
Oriyet-অরিয়েট

Post a Comment

0 Comments

Close Menu