বিদেশে উচ্চশিক্ষা: শূন্য থেকে শুরু করার গাইডলাইন!
🔹 ধাপ ১: লক্ষ্য ঠিক করুন
★ কী পড়বেন অথবা কোন বিষয় নিয়ে পড়বেন? আপনি কী বাইরের দেশে ব্যাচেলর, মাস্টার্স না কি পিএইচডি করতে চান। যেকোনো একটা ঠিক করার পরে সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয় নিয়ে পড়তে চান। এটা আপনার পূর্ববর্তী সাবজেক্ট রিলেটেড হতে পারে অথবা সুইচ করতে পারেন।
★ কোথায় পড়বেন?
দেশ নির্বাচনে এই ৩টি বিষয় লক্ষ্য রাখতে হবে:
- টিউশন ফি (অনেকে দেশে বা অনেক ভার্সিটিতে ফ্রি-তে পড়া যায়। কিন্তু স্কলারশিপ না-পেলে কেমন টাকা খরচ হতে পারে?)
- পড়ালেখার পর কাজের সুযোগ (পড়ালেখা শেষে আপনার সাবজেক্ট রিলেটেড কাজের সুযোগ পাওয়া যাবে কিনা?)
- ভাষার প্রয়োজন (যে-ই দেশে পড়তে যাবেন সেই দেশের ভাষা শিখতে হবে কিনা?)
🔹 ধাপ ২: টেস্ট প্রস্তুতি
- ইংরেজি টেস্ট: IELTS স্কোর দিয়ে মোটামুটি সব দেশেই যাওয়া যায়। এছাড়া অনেক দেশে MOI গ্রহণ করে। এটা ভার্সিটির ওয়েবসাইটে দেখা যায়।
- প্রয়োজনীয় স্কোর: সাধারণত IELTS 6.0+ বা TOEFL 90+ স্কোর থাকলে সব দেশে আবেদন করা যায়।
- GRE/GMAT: শুধুমাত্র আমেরিকা বা অন্যান্য দেশের টপ স্কুলগুলোতে ফান্ডিং পেতে প্রয়োজন হয়।
🔹 ধাপ ৩: বিশ্ববিদ্যালয় বাছাই
- যেভাবে খুঁজবেন:
1. Google-এ সার্চ করুন: "Top universities for [আপনার বিষয়] in [দেশের নাম]"
2. Google থেকে ইউনিভার্সিটির র্যাংকিং চেক করুন। কয়েকটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এর র্যাংকিং চেক করতে পারেন। যেমন: QS World Ranking, THE ranking, US News ranking, The Financial Times (MBA এর জন্য)।
3. ইউনিভার্সিটির ওয়েবসাইটে Admission Requirements দেখুন। ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করলে আপনার যাবতীয় যত জিজ্ঞাসা সব পেয়ে যাবেন।
🔹 ধাপ ৪: আবেদন প্রক্রিয়া
★ জরুরি ডকুমেন্ট:
- Passport
- Photo (passport size)
- Academic Certificate
- Academic Transcript
- Statement of Purpose (SOP)
- Recommendation Letter (শিক্ষক/বস থেকে)
- English Proficiency Certificate (IELTS/TOEFL/MOI etc.)
- Curriculum Vitae (CV)
- Research Publication (Not mandatory but powerful)
- ECAs Certificates (not mandatory)
- Job Experience (not mandatory)
🔹 ধাপ ৫: ভিসা ও ফান্ডিং
★ ব্যাংক সলভেন্সি: সাধারণত ১ বছরের টিউশন + থাকার খরচ দেখাতে হয়। তবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম রিকোয়ার্মেন্ট থাকে। এগুলো দেশভিত্তিক ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন।
★ স্কলারশিপ:
- Fulbright (আমেরিকা)
- Australian Awards (অস্ট্রেলিয়া)
- DAAD (জার্মানি)
- Commonwealth (ব্রিটেন)
- SI Institute (সুইডেন)
- Eiffel Excellence (ফ্রান্স)
- Orange Knowledge Program (নেদারল্যান্ডস)
- Erasmus Mundus (ইউরোপ)
আপাতত এগুলো মাথায় আসছে। তবে মোটামুটি সব দেশেই কোনো না কোনো স্কলারশিপ পাওয়া যায়। যেমন: LB Pearson (কানাডা), Rhodes Scholarship (ইউকে), Melbourne Graduate Research (অস্ট্রেলিয়া)। এছাড়া বিভিন্ন দেশে সরকারি স্কলারশিপ পাওয়া যায়। যেমন: চীনের CSC Scholarship, জাপানের Mext scholarship, ডেনমার্কের Danish Government Scholarship ইত্যাদি।
---
⚠️ যে ভুলগুলো করবেন না।
- লাস্ট মিনিটে আবেদন (অন্তত ৬ মাস আগে শুরু করুন)।
- SOP-এ সাধারণ গল্প (আপনার ইউনিক অভিজ্ঞতা লিখুন, অন্যের SOP কপি করবেন না, সময় নিয়ে লিখুন)।
- ভিসা ইন্টারভিউতে অপ্রস্তুত (ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করে নিন)।
---
🎯 মনে রাখবেন, প্রতিটি ধাপে আপনার ধৈর্য্য ও পরিকল্পনা জরুরি। স্বপ্ন দেখুন, লক্ষ্য নির্ধারণ করুন – সফলতা আসবেই!
© Meer Eikramuzzaman
Yangzhou University, China
#বিদেশে_পড়াশোনা #উচ্চশিক্ষা #studyabroad #HigherStudyAbroad #scholarships #ScholarshipOpportunities
0 Comments