একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! আগামীকাল ১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাকর আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। দীর্ঘ ৪০ দিনের ফুটবল যুদ্ধ শেষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। চলুন ফুটবলপ্রেমীদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক ২৩তম বিশ্ব আসরের যাবতীয় খুঁটিনাটি ও ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি।
উদ্বোধনী ম্যাচ ও মেগা ফাইনালের ভেন্যু আপডেট
ফুটবল ইতিহাসের চেনা আঙিনা মেক্সিকোর ঐতিহ্যবাহী 'মেক্সিকো সিটি স্টেডিয়াম' বা এস্তাদিও আজতেকাতে আগামীকাল ১১ জুন (বাংলাদেশ সময় ১২ জুন) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে, যা বিশ্বকাপের সময় 'নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম' নামে পরিচিত হবে।
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সময়সূচি
- গ্রুপ পর্ব: ১১ জুন থেকে ২৭ জুন।
- রাউন্ড অব ৩২: ২৮ জুন থেকে ৩ জুলাই (এবারই প্রথম ৪৮ দলের কারণে এই পর্ব যুক্ত হয়েছে)।
- রাউন্ড অব ১৬: ৪ জুলাই থেকে ৭ জুলাই।
- কোয়ার্টার ফাইনাল: ৯ জুলাই থেকে ১১ জুলাই।
- সেমিফাইনাল: ১৪ জুলাই ও ১৫ জুলাই।
- ফাইনাল: ১৯ জুলাই, ২০২৬।
বিশ্বকাপ গ্রুপ পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)
| তারিখ | গ্রুপ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| জুন ১১ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো – দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| জুন ১২ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া – চেক প্রজাতন্ত্র | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ১২ | গ্রুপ ‘বি’ | কানাডা – বসনিয়া | টরন্টো | রাত ১টা |
| জুন ১৩ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র – প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৩ | গ্রুপ ‘বি’ | কাতার – সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল – মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | হাইতি – স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ডি’ | অস্ট্রেলিয়া – তুরস্ক | ভ্যাঙ্কুভার | সকাল ১০টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ই’ | জার্মানি – কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস – জাপান | ডালাস | রাত ২টা |
| জুন ১৫ | গ্রুপ ‘ই’ | আইভরিকোস্ট – ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এইচ’ | স্পেন – কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৬ | গ্রুপ ‘এইচ’ | সৌদি আরব – উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ১৬ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স – সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা – আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| জুন ১৭ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল – কঙ্গো | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড – ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
বিশ্বকাপ নকআউট পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)
| তারিখ | ম্যাচ নং | পর্ব / মুখোমুখি দল | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ■ দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২) | ||||
| ২৮ জুন | ম্যাচ ৭৩ | এ২ – বি২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৬ | সি১ – এফ২ | হিউস্টন | রাত ১১টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৫ | এফ১ – সি২ | মন্তেরেই | সকাল ৭টা |
| ■ তৃতীয় রাউন্ড (শেষ ১৬) | ||||
| ৪ জুলাই | ম্যাচ ৯০ | জয়ী ৭৩ – জয়ী ৭৫ | হিউস্টন | রাত ১১টা |
| ৫ জুলাই | ম্যাচ ৯১ | জয়ী ৭৬ – জয়ী ৭৮ | নিউইয়র্ক/নিউজার্সি | রাত ২টা |
| ■ কোয়ার্টার ফাইনাল | ||||
| ৯ জুলাই | ম্যাচ ৯৭ | জয়ী ৮৯ – জয়ী ৯০ | বোস্টন | রাত ২টা |
| ■ সেমিফাইনাল ও ফাইনাল | ||||
| ১৪ জুলাই | ম্যাচ ১০১ | প্রথম সেমিফাইনাল | ডালাস | রাত ১টা |
| ১৯ জুলাই | ম্যাচ ১০৪ | গ্র্যান্ড ফাইনাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
বিশ্বকাপের গ্রুপ ও দলসমূহ
| গ্রুপ | অন্তর্ভুক্ত দলসমূহ |
|---|---|
| গ্রুপ ‘এ’ | মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র |
| গ্রুপ ‘বি’ | কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড |
| গ্রুপ ‘সি’ | ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড |
| গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক |
| গ্রুপ ‘ই’ | জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর |
| গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া |
| গ্রুপ ‘জি’ | বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড |
| গ্রুপ ‘এইচ’ | স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে |
| গ্রুপ ‘আই’ | ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে |
| গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান |
| গ্রুপ ‘কে’ | পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া |
| গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা |
৪৮ দলের বিশ্বযুদ্ধ ও ৪ দেশের নতুন অভিষেক
এবারের আসরে ফুটবল ইতিহাসের রেকর্ডসংখ্যক সর্বমোট ৪৮টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। আরেকটি রোমাঞ্চকর তথ্য হলো, এবারের আসরে ফুটবল বিশ্বকাপে সম্পূর্ণ নতুন ৪টি দেশের অভিষেক হতে যাচ্ছে। এই নবাগত চার দল হলো—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান।
বড় দলগুলোর হাইভোল্টেজ ম্যাচসমূহ
- ব্রাজিল বনাম মরক্কো: গ্রুপ 'সি', ১৪ জুন (বাংলাদেশ সময় ভোর ৩:৩০ মিনিট)।
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: গ্রুপ 'জে', ১৭ জুন (বাংলাদেশ সময় সকাল ৬:৩০ মিনিট)।
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: গ্রুপ 'এল', ১৮ জুন (বাংলাদেশ সময় রাত ১:৩০ মিনিট)।
- পর্তুগাল বনাম উজবেকিস্তান: গ্রুপ 'কে', ২৩ জুন (বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিট)।
0 Comments