উচ্চশিক্ষা বা গবেষণায় আগ্রহী কোনো আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী যখন আমার কাছে জানতে চায় -
কোন স্কিলটা শিখলে আমি এগিয়ে থাকতে পারব?
আমি সবসময় বলি সম্ভব হলে অন্তত একটি প্রোগ্রামিং language শেখা শুরু করো।
এর জন্য Python হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকর একটি language।
বিশ্ববিদ্যালয়ের সময়টা শুধু একাডেমিক কোর্স শেষ করার জন্য নয়। এই সময়টিই নিজের দক্ষতা (skill) তৈরির সেরা সময়।
একটা প্রোগ্রামিং language শেখা মানে শুধু কোড লেখা নয়। বরং এর মাধ্যমে analytical thinking, problem-solving skill ও logical reasoning-এর ভিত্তি তৈরি হয়।
আজকের যুগে গবেষণায় ডেটা অ্যানালাইসিস থেকে মেশিন লার্নিং সব জায়গাতেই Python কার্যকর। তুমি যেই বিষয়েরই শিক্ষার্থী হও না কেন, এই দক্ষতা তোমাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে।
অনেকের ধারণা প্রোগ্রামিং শুধু computer science-এর শিক্ষার্থীদের জন্য। এটি পুরোপুরি ভুল।
যারা Python শিখতে আগ্রহী, তাদের জন্য এই Google Drive লিংকটি হতে পারে অসাধারণ একটি রিসোর্স।
🔗 লিংক - 🔗 https://tinyurl.com/AzizulHaqueYU2025
— Azizul Haque
— Oriyet-অরিয়েট
0 Comments